× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে ষড়যন্ত্রকারীরা: নুরুল ইসলাম নয়ন

‎চরফ্যাশন (ভোলা) প্রতিবেদক

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫ ১৮:১৩ পিএম

আপডেট : ১১ অক্টোবর ২০২৫ ১৮:৩২ পিএম

নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে ষড়যন্ত্রকারীরা: নুরুল ইসলাম নয়ন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেছেন, তারেক রহমান গত ১৬ বছর ধরে ফ্যাসিবাদবিরোধী ধারাবাহিক আন্দোলনের নেতৃত্ব দিয়ে আসছেন। ৫ আগস্ট বাংলাদেশ থেকে ফ্যাসিবাদের বিদায় ঘটেছে।

কিন্তু অল্পসময়ের মধ্যে যে কাঙ্ক্ষিত নির্বাচন হওয়ার কথা ছিল, তা এখনো হয়নি। একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন হলে তার ফলাফল কী হতে পারে, ষড়যন্ত্রকারীরা তা জেনে গেছে। সেই কারণেই তারা নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছে।

‎শনিবার (১১ অক্টোবর) দুপুরে চরফ্যাশন উপজেলার নীলকমল, নুরাবাদ ও আহাম্মদপুর ইউনিয়নে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

‎নুরুল ইসলাম নয়ন আরও বলেন, আমরা আগামীতে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্রে রূপান্তরিত করতে চাই। ভোলা-৪ আসনে যদি আমি সাধারণ জনগণের সেবক হিসেবে কাজ করার সুযোগ পাই, তবে সরকারি বরাদ্দ চাল ও ডালসহ সব প্রাপ্য জনগণের হাতে পৌঁছে দেব। উপকূলীয় অঞ্চলে যারা জেলেদের চাল আত্মসাৎ করবে, তাদের আইনের আওতায় আনা হবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক গোফরান মহাজন, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মঞ্জুর হোসেন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম সোহেল, উপজেলা বিএনপির সাবেক সহ-দপ্তর সম্পাদক কামাল গোলদার, উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুল ইসলাম প্রিন্স মহাজন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম, সদস্য সচিব জাহিদুল ইসলাম রাসেল ও পৌর যুবদলের আহ্বায়ক আবুবকর ছিদ্দিক মিল্টন।

‎এছাড়াও বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় জনগণ গণসংযোগে অংশ নেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা