× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আশুলিয়ায় সেপটিক ট্যাংক বিস্ফোরণ নিহত ১, আহত ৫

আশুলিয়া (ঢাকা) প্রতিবেদক

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫ ১৭:৫০ পিএম

আপডেট : ১১ অক্টোবর ২০২৫ ১৮:০১ পিএম

আশুলিয়ায় সেপটিক ট্যাংক বিস্ফোরণ নিহত ১, আহত ৫

ঢাকার আশুলিয়ায় একটি বাড়িতে সেপটিক ট্যাংক বিস্ফোরণে গোলাম রাব্বানী (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। 

শনিবার (১১ অক্টোবর) দুপুরে ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, শুক্রবার রাত ২টার দিকে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ভাদাইল দক্ষিণপাড়া এলাকার মো. রহমত উল্লাহর টিনশেড বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত গোলাম রাব্বানী ওই বাড়ির ম্যানেজার ছিলেন। তিনি বগুড়া জেলার সারিয়াকান্দি এলাকার বাসিন্দা। 

আহতরা হলেনÑ রোহান (৭), পরিচ্ছন্নতাকর্মী ইমান আলী (৪৫), ফারিয়া বেগম রত্না (৪৫), ইশরাত জাহান রিয়া (১৮) ও সোনিয়া আক্তার (৩৫)। এদের মধ্যে পরিচ্ছন্নতাকর্মী ইমান আলীর অবস্থা আশঙ্কাজনক, বাকিরা ওই বাড়ির ভাড়াটিয়া।

স্থানীয়দের বরাতে ফায়ার সার্ভিস জানায়, রাতে ওই বাড়ির পাশাপাশি দুটি সেপটিক ট্যাংকের একটি পরিষ্কার করার সময় সেখানে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে বাড়ির টিনের চাল ভেঙে যায় এবং ওই কক্ষের পাটাতনসহ দেয়ালের কিছু অংশ ভেঙে পড়ে। এ ঘটনায় গোলাম রাব্বানী ঘটনাস্থলেই মারা যান। পরিচ্ছন্নতাকর্মী ইমান আলীসহ ভাড়াটিয়ারা আহত হন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী বলেন, খবর পেয়ে দ্রুত দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়। ঘটনাস্থলে বাড়ির ম্যানেজার গোলাম রাব্বানী নিহত হয়। আহত হয় পরিচ্ছন্নতাকর্মীসহ অন্যান্য আরও পাঁচজন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সেপটিক ট্যাংকে জমে থাকা গ্যাস থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

আশুলিয়া থানার ওসি মো. আব্দুল হান্নান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে স্বজনদের খবর দেওয়া হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা