দিনাজপুর প্রতিবেদক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫ ১৭:৪৯ পিএম
আপডেট : ১১ অক্টোবর ২০২৫ ১৮:০১ পিএম
টাইফয়েড জ্বর প্রতিরোধে সরকারিভাবে টিকা প্রদানের লক্ষে দিনাজপুরে অনুষ্ঠিত হয়েছে 'কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম' শীর্ষক কনসালটেন ওয়ার্কশপ।
শনিবার (১১ অক্টোবর) দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে এ ওয়ার্কশপের আয়োজন করে জেলা তথ্য অফিস।
দিনাজপুর জেলা তথ্য অফিসার সাফিয়া আফরিন শেফার সভাপতিত্বে অনুষ্ঠানে দিনাজপুর জেলা সিভিল সার্জন ডা. মো. আসিফ ফেরদৌস প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- দিনাজপুর ৫০০ শয্যা বিশিষ্ট জেলারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা.সিরাজুল ইসলাম, তথ্য ও সম্প্রসারন মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তর উপপরিচালক ফাইমা জাহান ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ. এম শাহজাহান।
ওয়ার্কশপে তথ্য ভিত্তিক ও প্রজেক্টে উপস্থাপনা করেন সিভির সার্জন কার্যালয়ের কর্মকর্তা ডা. আল আমিন।
সাংবাদিকদের পক্ষে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয় নিয়ে বিভিন্ন প্রশ্ন তুলে বক্তব্য দেন- দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, সিনিয়র সহ-সভাপতি শাহ আলম শাহী, সহ-সভাপতি আজহারুল আজাদ জুয়েল, নিমতলা প্রেস ক্লাব সভাপতি নুরুল হুদা দুলাল, সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম রঞ্জু, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ শাহীন হোসেন, সাংবাদিক মোর্শদুর রহমান, সালাউদ্দিন আহমেদ,রুস্তম আলী,আবুল কাশেম, মোঃ মাহবুবুল হক খান প্রমুখ।
সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. হোসেন মো. নাহিদের সঞ্চালনায় সিভির সার্জন ডা. মো. আসিফ ফেরদৌস সাংবাদিকদের জানান, ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের বিনামূল্যে টাইফয়েড টিকা প্রদান করা হবে। এবার ১৩ উপজেলার শিক্ষার্থীদের লক্ষমাত্রা ধরা হয়েছে ৬ লক্ষ ২২ হাজার ৮৮১ জন এবং কমিউনিটি পর্যায়ে লক্ষমাত্রা ২ লক্ষ ৭০ হাজার ২৪৭ জন যা সব মিলিয়ে মোট ৮ লক্ষ ৯৩ হাজার ১২৮ জনকে টিকা প্রদান করা হবে।