× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাদরাসা শিক্ষাকে সংকুচিত করতে চেয়েছিল ফ্যাসিস্ট সরকার : নুরুল হক

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫ ১৭:৪৭ পিএম

আপডেট : ১১ অক্টোবর ২০২৫ ১৮:০০ পিএম

মাদরাসা শিক্ষাকে সংকুচিত করতে চেয়েছিল ফ্যাসিস্ট সরকার : নুরুল হক

বিগত সময়ে আলেম ওলামাদের উপর যে জুলুম নির্যাতন চালিয়েছে তা পৃথিবীর ইতিহাসে বিরল। তারা এবতেতায়ী মাদ্রাসা বন্ধ করার চেষ্টা করেছিল। কারন এখানে সৎ দক্ষ যোগ্য আমানতদার একদল মানুষ তৈরী হয়। তোমরা জালিমদের তাড়িয়েছে এখন তোমাদের একটাই লক্ষ হতে হবে নিজকে গড়।

বিশ্বকে তোমরা নেতৃত্ব দিবে। ফ্যাসিস্ট সরকার মাদরাসা শিক্ষাকে সংকুচিত করতে চেয়েছিল। আমরা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সম্প্রসারন করব। আমরা ইতিমধ্যে সম্প্রসারনের জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। পিটিআইর আদলে ইপিটিআই হবে। কারন প্রশিক্ষণের কোন বিকল্প নেই।’

শনিবার (১১ অক্টোবর) সকালে ফেনী ফালাহীয়া কামিল মাদরাসা মাঠে মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মাদরাসা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিয়া মো. নুরুল হক।

তিনি আরও বলেন, আমরা চাই এই মাদ্রাসা থেকে আদর্শ নাগরিক তৈরী হবে। বিজ্ঞ আলেম, ফকিহ তৈরী হবে যাঁরা জাতিকে সঠিক পথ দেখাবে। জাগতিক যোগ্যতা অর্জনের পাশাপাশি দেশ ও জাতির উন্নয়নে ভূমিকা রাখতে হবে। এক‌ই সাথে পরকালের জবাবদিহিতার কথাও স্মরন রাখতে হবে। আমাদের এই ঘুনে ধরা সমাজ ব্যবস্থা পরিবর্তন তোমাদেরকেই করতে হবে।

অধ্যক্ষ মাওলানা ফারুক আহমাদের সভাপতিত্বে ও উপাধ্যক্ষ মাওলানা মাহমুদুল হকের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন আঞ্জুমানে ফালাহিল মুসলিমুনের সেক্রেটারী অধ্যাপক আবু ইউসুফ। বক্তব্য রাখেন মুফতি আবদুল হান্নান। 

মুফতি আবদুল হান্নান বলেন, এখানে মহিলা শিক্ষার্থীদের জন্য স্বতন্ত্র ক্যাম্পাস হবে ও শীঘ্রই ফালাহিয়া মাদরাসার দ্বিতীয় ক্যাম্পাস প্রতিষ্ঠা করা হবে। প্রতিটি ছাত্রদের নিজের সন্তান মনে করে শিক্ষা দিবেন। অধ্যাপক আবু ইউসুফ বলেন, তোমাদেরকে মানবিক মানুষ হতে হবে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা