মা ইলিশ সংরক্ষণ অভিযান
রাজবাড়ী প্রতিবেদক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫ ১৭:১৮ পিএম
আপডেট : ১১ অক্টোবর ২০২৫ ১৭:২১ পিএম
মা ইলিশ সংরক্ষণ অভিযানে রাজবাড়ীতে জব্দ করা ইলিশ মাছ। প্রবা ফটো
মা ইলিশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে রাজবাড়ীতে গত ২৪ ঘণ্টায় ব্যাপক অভিযান চালানো হয়েছে। জেলা মৎস্য দপ্তরের নেতৃত্বে পরিচালিত অভিযানে ১১ জেলেকে আটক করা হয়েছে। পরে তাদের বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেওয়া হয়।
জেলা মৎস্য কর্মকর্তা মাহাবুব উল হক বলেন, শুক্রবার (১০ অক্টোবর) রাত থেকে শনিবার (১১ অক্টোবর) বিকাল পর্যন্ত গোয়ালন্দ উপজেলা ও সদর উপজেলায় মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। এর মধ্যে গোয়ালন্দে ৭ জেলেকে আটক করে প্রত্যেককে ২০ দিন করে কারাদন্ড দেয়া হয়। এছাড়া ৩০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
অপরদিকে,সদর উপজেলায় অভিযান পরিচালনা করে ৪ জেলেকে আটক করা হয় এবং প্রত্যেকে ৫ দিন করে কারাদন্ড দেয়া হয়। এছাড়া ৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এ সময় ১৩ কেজি ইলিশ জব্দ করে এতিমখানায় বিতরণ করা হয়।
তিনি আরও জানান, অভিযানে জব্দকৃত দুইটি নৌকা নিলামে ৬১ হাজার টাকা বিক্রি করা হয়। গোয়ালন্দ উপজেলায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান। আর সদর উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করেন এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। উভয় অভিযানে পুলিশ এবং জেলা-উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।