চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিবেদক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫ ১৫:০৭ পিএম
প্রবা ফটো
কুমিল্লার চৌদ্দগ্রামে হজ গমনেচ্ছু ও হাজিদের নিয়ে হজ পুনর্মিলন ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ অক্টোবর) সকালে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের মুন্সীরহাট বাজারের একটি রেস্টুরেন্টের মিলনায়তনে এই কর্মশালার আয়োজন করে আল মক্কা ট্রাভেলস।
আল মক্কা ট্রাভেলসের উপদেষ্টা মো. বাদশা মিয়ার সভাপতিত্বে ও ট্রাভেলসের পরিচালক মো. সামছুল আলমের পরিচালনায় প্রশিক্ষক ছিলেন আল মক্কা ট্রাভেলসের স্বত্বাধিকারী আলহাজ মুফতি মো. খোরশেদ আলম।
কর্মশালায় দিকনের্দেশনামূলক আরও বক্তব্য রাখেন, মাওলানা নূরুল আলম, খিল্লাপাড়া এমদাদিয়া মাদ্রাসার অধ্যক্ষ মুহতামিম মাওলানা নুরুল আলম, মাওলানা সাইফুল ইসলাম, হাজি সোলেমান, হাজি সেলিম মুহুরী প্রমুখ।