× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রেমিকাকে হোটেলে এনে ধর্ষণ, অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫ ২২:৫৪ পিএম

প্রতিকী ছবি

প্রতিকী ছবি

গাজীপুরের কালিয়াকোর উপজেলায় প্রেমিকা আবাসিক হোটেলে এনে ধর্ষণ করার অভিযোগ উঠেছে তার প্রেমিকের বিরুদ্ধে। অতিরিক্ত রক্তক্ষরণে ওই তরুণীর মৃত্যু হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত প্রেমিকসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে উপজেলার চন্দ্র এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটে। শুক্রবার (১০ অক্টোবর) সকালে ওই তরুণীকে টাঙ্গাইল কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় কালিয়াকৈর থানায় একটি মামলা হয়েছে।  

গ্রেপ্তারকৃত হলেন- রাজশাহীর বাগমারা থানার সাজুরিয়া গ্রামের হেলাল উদ্দিনের ছেলে মমিনুল ইসলাম মোহন (২২) ও পাবনার চাটমোহর থানার নিমাইচুরা গ্রামের শাহ আলমে আতিকুর রহমান (২৩)। প্রেমিকাকে হাসপাতালে নেওয়ার জন্য আতিকুলকে ডেকে আনেন মোহন৷ 

গ্রেপ্তার প্রেমিকের ভাষ্যমতে পুলিশ বলেন, মোহন ও ওই তরুণী (১৭) দুজনেই আশুলিয়ায় থাকতেন। তাদের তিন বছরের প্রেম ছিল। বৃহস্পতিবার রাত সাড়ে সাতটার দিকে তারা চন্দ্রার মান্নান প্লাজায় আবাসিক হোটেলে আসে। সেখানে একাধিকবার শারীরিক সম্পর্ক হয়, পরে মেয়েটির অতিরিক্ত রক্তক্ষরণ হয়। রাতেও তারা একটি ফার্মেসিতে যান। কিন্তু কোনো প্রতিকার না পেয়ে সকালে টাঙ্গাইল কুমুদিনী হাসপাতালে নিয়ে যায়৷ সেখানে অবস্থার অবনতি হলে অ্যাম্বুলেন্সে করে ঢাকা পাঠায়। তবে রাস্তার মধ্যেই মেয়েটি মারা যায়। পরবর্তীতে অ্যাম্বুলেন্স চালক বিষয়ে বুঝতে পরে কৌশলে মির্জাপুর থানায় নিয়া যায়।

কালিয়াকৈর থানার ওসি আব্দুল মান্নান বলেন, ধর্ষণের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের মরদেহ টাঙ্গাইল সদর হাসপাতালে রয়েছে। তাদের দুজনের তিন বছরের প্রেম ছিল। বৃহস্পতিবার রাতে চন্দ্রার একটি আবাসিক হোটেলে এসে রাত্রি যাপন করে। রাতে শারীরিক সম্পর্ক অতিরিক্ত রক্তক্ষরণ হয়। পরে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা