× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চালকের গলায় ফাঁস দিয়ে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ৩

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিবেদক

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫ ২০:৪৭ পিএম

আপডেট : ১০ অক্টোবর ২০২৫ ২০:৫৪ পিএম

চালকের গলায় ফাঁস দিয়ে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ৩

ময়মনসিংহের নান্দাইলে যাত্রীবেশে চালকের গলায় ফাঁস ও চোখে মরিচের গুঁড়া দিয়ে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা করার অভিযোগ পাওয়া গেছে। ওই ঘটনায় এক দম্পতিসহ তিনজনকে স্থানীয়রা আটক করে পুলিশের হাতে তুলে দেয়। 

বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়নের বনগ্রাম চৌরাস্তা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিদের মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। 

নান্দাইল মডেল থানায় যোগাযোগ করা হলে এসআই মো. সালেহুর জানান, গ্রেপ্তারকৃতরা হলেনÑ ত্রিশাল উপজেলার মঠবাড়ী ইউনিয়নের হলহরি গ্রামের মো. সাইফুল ইসলামের ছেলে মো. আল-আমীন (২৭), নান্দাইলের শেরপুর ইউনিয়নের রামনগর গ্রামের আব্দুল হামিদের ছেলে মেহেদি হাসান (২৭) ও তার স্ত্রী মারিয়া আক্তার মনিকা (২০)।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পুরহরি গ্রামের মো. লাল মিয়ার ছেলে মো. হুমায়ুন কবির (৪৫) ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করেন। বৃহস্পতিবার মধ্যরাতে গ্রেপ্তারকৃতরা বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্যে ইজিবাইক ২০০ টাকায় ভাড়া করে। যাত্রীরা হুমায়ন কবিরকে জানান, বিয়ের অনুষ্ঠান শেষে ইজিবাইকে তারা বাড়ি ফিরবেন।

ইজিবাইক চালক হুমায়ুন কবির জানান, ওই তিনজন কিছুদূর যাওয়ার পর এক যাত্রী পেছন থেকে আমার গলায় প্লাস্টিকের রশি দিয়ে ফাঁস লাগায়। আরেকজন চোখে মরিচের গুঁড়া মাখিয়ে দেয়। এ সময় তিনি চিৎকার দিলে সড়কের পাশের বাড়ি থেকে চার যুবক এসে যাত্রীবেশী তিন ছিনতাইকারীকে আটক করে। একজন দৌড়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক তিনজনকে থানায় নিয়ে আসে। 

এ বিষয়ে নান্দাইল মডেল থানার ওসি খন্দকার জালাল উদ্দিন মাহমুদ জানান, এ ঘটনায় মামলা হয়েছে। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা