× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হিলি সীমান্ত, ছুটির দিনেও দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

হিলি (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫ ২০:৪২ পিএম

হিলি সীমান্ত, ছুটির দিনেও দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

দেশের অন্যতম ব্যস্ততম স্থলবন্দর দিনাজপুরের হিলি এখন পর্যটকদের নতুন আকর্ষণস্থলে পরিণত হয়েছে। বাংলাদেশ-ভারত সীমান্ত ঘেরা এই ঐতিহাসিক স্থানে ঘুরে দেখতে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছে মানুষ।

বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিনে বাড়ে দর্শনার্থীদের ভিড়। সীমান্তের প্রাকৃতিক বৈচিত্র্য, আন্তর্জাতিক বাণিজ্যের কর্মচাঞ্চল্য, রেলস্টেশন এলাকা এবং ভারতীয় ভূখণ্ড দেখার সুযোগ। সব মিলিয়ে দিন দিন দর্শনার্থীদের আগ্রহ বাড়ছে হিলি সীমান্ত ঘিরে।

শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় সাপ্তাহিক ছুটির দিনে হিলি জিরো পয়েন্টে গিয়ে দেখা যায়, সীমান্তের ১ নম্বর গেট এলাকায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। অনেকে পরিবার-পরিজন নিয়ে এসেছেন, আবার কেউ বন্ধুবান্ধব অথবা কেউ শিক্ষা সফরে। পর্যটন বাড়ায় বন্দর এলাকার ব্যবসায়ীরা উপকৃত হচ্ছেন। সীমান্তঘেঁষে গড়ে উঠছে সারি সারি ফুচকা-চটপটি দোকান।

ঢাকা থেকে পরিবার নিয়ে বেড়াতে আসা দর্শনার্থী ফয়সাল আরেফিন বলেন, এর আগে সোনা মসজিদ সীমান্ত দেখেছিলাম, এবার হিলি এলাম। এখানে দাঁড়িয়ে ভারতের ভূখণ্ড দেখে ভীষণ ভালো লাগছে। নিরাপত্তা ব্যবস্থা ভালো থাকায় পরিবার নিয়ে আসতে ভয় লাগেনি।

রংপুর কারমাইকেল কলেজের শিক্ষার্থী হুময়রা শারমিন বলেন, ফেসবুক-ইউটিউবে হিলি সীমান্ত দেখে আসার ইচ্ছে হয়েছিল। আজ সেই সুযোগ পেলাম। এখানে ট্রেনলাইন, সীমান্ত, বাণিজ্যের ব্যস্ততা সব মিলিয়ে অসাধারণ অনুভূতি। দশনার্থী আবিদা খাতুন বলেন, এখানে বসার জায়গা, শিশুদের জন্য খেলাধুলার ব্যবস্থা আর একটি ভিউ পয়েন্ট হলে আরও সুন্দর হতো।

স্থানীয় ব্যবসায়ী আনোয়ার হোসেন জানান, আগে এখানে শুধু ব্যবসায়ী লোকজন আসত। এখন প্রতিদিন প্রচুর লোক ঘুরতে আসে। এতে আমাদের ব্যবসা অনেক বেড়েছে। সরকারের নজরদারি পেলে হিলিতে বড় পর্যটন এলাকা গড়ে তোলা সম্ভব।

এদিকে প্রতিদিন বাড়তে থাকা পর্যটকদের ভিড়ে নিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক অবস্থানে রয়েছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও ইমিগ্রেশন পুলিশ।

স্থানীয়দের দাবি, হিলি সীমান্তকে যদি পর্যটন এলাকা হিসেবে সরকারি স্বীকৃতি দেওয়া হয়, তবে এর অর্থনৈতিক সম্ভাবনা আরও বাড়বে। শিক্ষার্থী, ভ্রমণপ্রেমী ও সাধারণ মানুষ বিনোদনের একটি উন্নত স্পট পাবে। পাশাপাশি সরকারের রাজস্বও বাড়বে। হিলি সীমান্তে পর্যটনের সম্ভাবনা অনেক। এখানে রেললাইন, সীমান্ত, স্থলবন্দর সবই আছে। পর্যটন মন্ত্রণালয় যদি গুরুত্ব দেয় তবে এটি উত্তরবঙ্গের বড় ট্যুরিস্ট স্পটে পরিণত হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা