× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জামিন পেয়েও বাড়ি ফিরতে পারছেন না অভিযুক্তরা

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিবেদক

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫ ২০:৩২ পিএম

আপডেট : ১০ অক্টোবর ২০২৫ ২০:৩৭ পিএম

জামিন পেয়েও বাড়ি ফিরতে পারছেন না অভিযুক্তরা

ময়মনসিংহের নান্দাইলে একটি হত্যা মামলার আসামিরা আদালত থেকে জামিন পেলেও গত পাঁচ দিনে নিজেদের বাড়িঘরে ফিরতে পারছেন না বলে অভিযোগ করেছেন। এ ঘটনার প্রতিবাদে তারা পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে শুক্রবার (১০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে মানববন্ধন পালন করেছেন।

এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, হত্যা মামলার বাদী ও আসামিদের বাড়ি উপজেলার সদর ইউনিয়নের ভাটিসাভার বিলপাড় গ্রামে। তারা একে অপরের আত্মীয়। গত ১১ ও ১২ সেপ্টেম্বর বাড়ির সীমানা-সংক্রান্ত ঘটনায় দুপক্ষের মধ্যে সংঘর্ষ ও মারামারি হয়। এ ঘটনায় দুপক্ষের মধ্যে ১৫-১৬ জন আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আক্তার হোসেন (৪৫) নামে এক ব্যক্তি মারা যান। 

এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে নান্দাইল মডেল থানায় ২৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও কয়েকজনকে অভিযুক্ত করে হত্যা মামলা করেন। ওই মামলায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে। বাকি অভিযুক্তরা গত ৫ অক্টোবর আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। আদালত তাদের মধ্যে ১৯ জনকে জামিন দেন। বাকিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

হেমগঞ্জ বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে অভিযুক্তদের মধ্যে সুমন মিয়া বলেন, দুপক্ষে মারামারির ঘটনায় ১৫-১৬ জন আহত হয়েছেন। এদের মধ্যে একজন মারা গেছেন। এ ঘটনায় মামলা হয়েছে। আদালতের বিচারের ওপর আমাদের আস্থা রয়েছে। এ ঘটনায় যারা প্রকৃত দোষী আদালত উপযুক্ত বিচার করবেন। কিন্তু আমরা জামিন নিয়ে কেন নিজেদের বাড়িঘরে ফিরতে পারব না। কেন আমাদেরকে রাস্তায় রাস্তায় ঘুরতে হবে। 

এ ব্যাপারে নান্দাইল মডেল থানার ওসি খন্দকার জালাল উদ্দিন মাহমুদ বলেন, আইনিভাবে যারা জামিন পেয়েছেন। সে ব্যক্তিদের নির্বিঘ্নে চলাফেরা করার অধিকার রয়েছে। তাদের বাধা না দেওয়ার জন্যে এলাকাবাসীদের বলে দেওয়া হয়েছে। যারা জামিন পেয়েছেন, তাদের জামিনের শর্ত মেনে চলতে বলা হয়েছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা