× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুশাসনের জন্য নির্বাচন অত্যন্ত জরুরি : ধর্ম উপদেষ্টা

কুমিল্লা অফিস

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫ ২০:১৯ পিএম

আপডেট : ১০ অক্টোবর ২০২৫ ২০:৩৬ পিএম

সুশাসনের জন্য নির্বাচন অত্যন্ত জরুরি : ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা প্রফেসর ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, সুশাসনের জন্য নির্বাচন অত্যন্ত জরুরি, এ লক্ষ্যে সরকার এগিয়ে যাচ্ছে। শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার নব শালবন বৌদ্ধ বিহারে আয়োজিত ২৪তম দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠানে শালবন বৌদ্ধ বিহারে ইন্টারন্যাশনাল মেডিটেশন সেন্টার ও ফ্রি ফ্রাইডে ক্লিনিকের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

ড. আ ফ ম খালিদ বলেন, সরকার ঘোষিত তারিখে ফেয়ার ফ্রি ইনভারসিয়াল নির্বাচন অনুষ্ঠিত হবে, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করার কাজও সরকার করে যাচ্ছে। এ নির্বাচনের মাধ্যমে ম্যান্ডেটপ্রাপ্ত দলকে ক্ষমতা হস্তান্তর করে পুরনো ঠিকানায় ফিরে যাবো। নির্বাচন না হলে নানা ধরনের অস্তিরতা দেখা দিতে পারে বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, রাজনৈতিক দলের ঐকমত্যে জুলাই সনদ যথাসময়ে স্বাক্ষরিত হবে, এ নিয়ে কোনো আশঙ্কা নেই। এই মাতৃভূমি আবহমানকাল ধরে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সোহার্দ্য লালন করে আসছে, এটাই তার বাস্তব প্রমাণ।

এ সময় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মো. হায়দার আলী, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইফুল মালিক, সাবেক বার্ড পরিচালক বাবু বিজয় কুমার বড়ুয়া, সাবেক ব্যাংক কর্মকর্তা বাবু সুরসেন সিংহ, সাংবাদিক অশোক বড়ুয়া, উদযাপন পরিষদ সভাপতি স্বপন সিংহ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা