× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাভারে কষ্টি পাথরের বিষ্ণু মূর্তিসহ গ্রেপ্তার ১

আশুলিয়া (ঢাকা) প্রতিবেদক

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫ ১৮:৫৮ পিএম

আপডেট : ১০ অক্টোবর ২০২৫ ১৯:০৭ পিএম

সাভারে কষ্টি পাথরের বিষ্ণু মূর্তিসহ গ্রেপ্তার ১

সাভারের হেমায়েতপুরে অভিযান চালিয়ে ১৬৫ কেজি ওজনের একটি কষ্টি পাথরের বিষ্ণু মূর্তিসহ দেলোয়ার হোসেন (৬১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে সাভার মডেল থানায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানিয়েছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবীর।

এর আগে, বৃহস্পতিবার বিকালে হেমায়েতপুর বাসস্ট্যান্ডের একেএইচ টাওয়ারের বিপরীত পাশে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে ফুটওভার ব্রিজের নিচে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দেলোয়ার হোসেন কুমিল্লা জেলার দাউদকান্দি থানার গোয়ালমারী এলাকার মৃত আবুল হোসেনের ছেলে। বর্তমানে ঢাকার দারুসসালাম থানার মিরপুর-১ দারুসসালাম টাওয়ারে বসবাস করেন।

অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকালে হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে কষ্টি পাথরের একটি বিষ্ণু মূর্তিসহ দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়। একটি ওয়ালটন ফ্রিজের পুরাতন কার্টনের ভেতরে বিশেষ কৌশলে কালো রংয়ের বিষ্ণু মূর্তিটি সংরক্ষণ করা হয়েছিল। মূর্তিটির দৈর্ঘ্য ৫০ ইঞ্চি, প্রস্থ ২১ ইঞ্চি, ওজন প্রায় ১৬৫ কেজি। মূর্তিটি বিভিন্ন ব্যক্তির হাত বদলের মাধ্যমে দেশের বাইরে পাচারের চেষ্টা চলছিল।

তিনি আরও জানান, এ ঘটনায় মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেনÑ সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল মিঞা, পুলিশ পরিদর্শক তদন্ত মো. আশিক ইকবাল, এসআই মো. আমির হোসেন প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা