× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৫ দফা দাবিতে রংপুরে জামায়াতের গণমিছিল

রংপুর অফিস

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫ ১৭:২০ পিএম

জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে রংপুরে জামায়াতে ইসলামীর গণমিছিল। প্রবা ফটো

জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে রংপুরে জামায়াতে ইসলামীর গণমিছিল। প্রবা ফটো

জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে রংপুরে গণমিছিল করেছে জামায়াতে ইসলামী।

শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে জেলা ও মহানগর কমিটির উদ্যোগে টাউন হল থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।

এ সময় জাতীয় নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি, উভয়কক্ষে পিআর পদ্ধতি চালু, স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা, জুলাই গণহত্যার বিচারের দাবি জানানো হয়।

এতে অংশ নেন মহানগর জামায়াতের আমির এটিএম আজম খান, জামায়াত নেতা রায়হান সিরাজী, অ্যাডভোকেট কাওছার আহমেদসহ অন্যরা।

নেতারা বলেন, জামায়াতে ইসলামীসহ সমমনা দলগুলো ৫ দফা যৌক্তিক দাবিতে আন্দোলন করে যাচ্ছে। অথচ সরকার সেসব দাবিকে উপেক্ষা করে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। আগামী নির্বাচনের আগে এই ৫ দফা দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনের দিকে যেতে আমরা বাধ্য হবো। গণমিছিলটি নগরীর শাপলা চত্ত্বরে গিয়ে শেষ হয়।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা