বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিবেদক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫ ১৬:৪৮ পিএম
আপডেট : ১০ অক্টোবর ২০২৫ ১৬:৪৯ পিএম
গ্রেপ্তার ছাত্রলীগ নেতা তারেক
চট্টগ্রামের বোয়ালখালীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা তসলিম উদ্দিন তারেককে (২৩) গ্রেপ্তার করার সময় নারীর নখাঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত দেড়টার দিকে উপজেলার মধ্যম কধুরখীল গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করার সময় এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন- এএসআই মো.শামীম ও কনস্টেবল মো.আরিফ। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
গ্রেপ্তার তসলিম উপজেলার কধুরখীল ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ডের মধ্যম কধুরখীল গ্রামের দিল্লাল মিয়ার ছেলে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে ছাত্র-জনতার আন্দোলনে হামলা মামলার আসামি তসলিমকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।