× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেবিদ্বারে ভাঙা সড়কে মাছ ছেড়ে হাসনাত আবদুল্লাহর প্রতিবাদ

কুমিল্লা প্রতিবেদক

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫ ১১:৫৯ এএম

দেবিদ্বারে ভাঙা সড়কে মাছ ছেড়ে হাসনাত আবদুল্লাহর প্রতিবাদ

কুমিল্লার দেবিদ্বার-চান্দিনা আঞ্চলিক সংযোগ সড়কের বেহাল দশা দীর্ঘদিন ধরেই। ভাঙা সড়কে গর্ত হয়ে পুকুরের রূপ ধারণ করেছে। সেই ভাঙা সড়কে মাছ ছেড়ে প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তার এই প্রতিবাদের সময় এলাকাবাসীও তার সঙ্গে যোগ দেন।

শুক্রবার (১০ অক্টোবর) সকালে তিনি গণসংযোগে গিয়ে দেবিদ্বার উপজেলার কাচিসার এলাকায় এ প্রতিবাদ করেন।

জানা যায়, দেবিদ্বার-চান্দিনা সড়কটি শুধু দুটি উপজেলার সংযোগ সড়ক নয়, এটি ঢাকা-চট্টগ্রাম ও কুমিল্লা-সিলেট মহাসড়কের সংযোগ সড়ক হওয়ায় এটি খুবই গুরুত্বপূর্ণ এই সড়ক। কিন্তু দীর্ঘদিন ধরে সাড়ে ১৪ কিলোমিটারের এই সড়ক সংস্কার ও উন্নয়ন না হওয়ায় সড়কটি ভেঙে অসংখ্য বড় বড় গর্ত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে এই সড়কটি অতিক্রম করতে যাত্রীদের প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে এবং একটু বৃষ্টি হলে এসব গর্তে পানি আটকে থাকে। এছাড়া দুর্ঘটনার কবলে পড়ছে যাত্রীবাহী যানবাহন, বিপন্ন হচ্ছে মানুষের জীবন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, এই সড়কে মানুষ আসা-যাওয়া করে। কয়েক দিন আগে এই সড়কে একটা ছেলে মারা গেছে। সড়ক সংস্কার না করলে তার চেয়ে ভালো রাস্তায় মাছ চাষ করুন। মাছ চাষ করলেও মানুষ কিছু মাছ খেতে পারবে।

হাসনাত আরও বলেন, দেবিদ্বারের রাস্তাঘাটের এতোটাই খারাপ অবস্থা যে মাছ ছেড়ে দিয়ে চাষ করার মতো। এখানে আপনারা জিয়ল (দেশি) মাছ ছাড়বেন। আমি মাছ ছাড়ছি, আপনারাও ছাড়বেন। তাতে যদি কিছু হয়!

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা