× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় রাবি প্রফেসর নিহত

রাজশাহী অফিস

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫ ১১:২৬ এএম

শিব শংকর রায়। ফাইল ফটো

শিব শংকর রায়। ফাইল ফটো

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক শিব শংকর রায় নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন দর্শন বিভাগের প্রফেসর আসাদুজ্জামান বাদশা।

শুক্রবার (১০ অক্টোবর) সকাল ৭টার দিকে পবা উপজেলায় অবস্থিত আনসার ক্যাম্পের সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে।

আহত প্রফেসর আসাদুজ্জামান বাদশাকে রামেক হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে।

পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, প্রফেসর বাদশার ভেস্পা মোটরসাইকেলে চড়ে তারা পবার একটি পুকুরে মাছ শিকারে বেরিয়েছিলেন। সকাল সাতটার দিকে উপজেলার আনসার ক্যাম্পের সামনে নওগাঁ-রাজশাহী মহাসড়কে তাদের মোটরসাইকেলটি দুর্ঘটনার শিকার হয়। এতে শিব শংকর মাথায় আঘাতপ্রাপ্ত হন এবং বাদশার একটি পা গুলিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেলে পাঠায়। কোন যানবাহনের সাথে এই দুর্ঘটনা হয়েছে তা নিশ্চিতে সিসি ক্যামেরা ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে।

রামেক হাসপাতালের ইমার্জেন্সি বিভাগের ইনচার্জ ডাক্তার শঙ্কর কে বিশ্বাস জানান, সকাল সাড়ে সাতটার দিকে মেডিকেলে আনা হলে চিকিৎসক শিবশঙ্কর রায়কে মৃত ঘোষণা করেন। অপর রোগীকে আইসিইউতে ভর্তি করা হয়েছে।

এদিকে সড়ক দুর্ঘটনায় রাবির দুই শিক্ষক হতাহতের ঘটনায় ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে। মর্কেটিং বিভাগ ও দর্শন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ঘটনায় গভীর শোক জানিয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা