× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ববি ঢাকায় গ্রেপ্তার

বগুড়া অফিস

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫ ১০:৫৯ এএম

প্রবা ফটো

প্রবা ফটো

বগুড়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু ওবায়দুল হাসান ববিকে (৫৬) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে ঢাকার গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ববি শহরের জলেশ্বরীতলা এলাকার মৃত ইসহাক আলীর ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া ডিবির ওসি ইকবাল বাহার।

২০১৯ সালে ববি বগুড়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। পরে ২০২১ সালের বগুড়া পৌরসভা নির্বাচনে তিনি আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন পেয়ে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে সেই নির্বাচনে তিনি বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার কাছে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হন এবং জামানতও হারান। ৫ আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচার সরকারের পতনের পর থেকে ববি আত্মগোপনে চলে যান। পরে বৃহস্পতিবার রাতে বগুড়া জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গুলশান থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

ডিবির ওসি ইকবাল বাহার জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় দায়ের করা অন্তত ১২টি মামলায় তিনি এজাহারনামীয় আসামি। এসব মামলার মধ্যে হত্যা, মারামারি ও বিস্ফোরক আইনের অভিযোগ রয়েছে। আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা