× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আড়াইহাজারে বিদ্যুৎস্পৃষ্ট মেয়েকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু

নারায়ণগঞ্জ অফিস

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫ ২২:০১ পিএম

প্রতিকী ছবি

প্রতিকী ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিদ্যুৎস্পৃষ্ট মেয়েকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকালে উপজেলার ব্রাহ্মনদী ইউনিয়নের ছোট বিনাইরচর এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

ছোট বিনাইরচর শফির বাড়ির ভাড়াটিয়া আক্কাস আলী জানান, পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে আড়াইহাজার উপজেলার ছোট বিনাইরচর এলাকার শফির বাড়িতে ভাড়া থকতেন। বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে তার নাতনী সুরভি (১৬) বাড়ির ছাদে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় তাকে বাঁচাতে মা রোজিনা (৩৫) এগিয়ে গেলে বিদ্যুস্পৃষ্ট হন তিনি। তাদের বাঁচাতে সুরভীর দাদি মাসুদা বেগম এগিয়ে গেলে তিনিও বিদ্যুস্পৃষ্ট হন।

পরে স্বজন ও এলাকাবাসী তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রোজিনা বেগমকে মৃত ঘোষণা করেন। মেয়ে সুরভীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠনো হয়েছে। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা