ফটিকছড়ি ( চট্টগ্রাম) প্রতিবেদক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫ ১৯:৪০ পিএম
আপডেট : ০৯ অক্টোবর ২০২৫ ১৯:৪৪ পিএম
চট্টগ্রামের ফটিকছড়ির হালদা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন রোধে বালুমহালে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় ৭ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলার ভূজপুর ইউনিয়নের সিংহরিয়া এবং নারায়নহাট ইউনিয়নের চেয়ারম্যান ঘাটায় হালদা নদীতে এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম।
অভিযান পরিচালনায় সহযোগিতা করেন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, আনসার, গ্রাম পুলিশসহ স্থানীয় ইউপি সদস্যরা।
সহকারী কমিশনার (ভূমি) ও অ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম বলেন, অবৈধভাবে বালু উত্তোলন পরিবেশ ও নদী-খাল রক্ষায় মারাত্মক হুমকি সৃষ্টি করছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।