× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হালদা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন রোধে প্রশাসনের অভিযান

ফটিকছড়ি ( চট্টগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫ ১৯:৪০ পিএম

আপডেট : ০৯ অক্টোবর ২০২৫ ১৯:৪৪ পিএম

হালদা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন রোধে প্রশাসনের অভিযান

চট্টগ্রামের ফটিকছড়ির হালদা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন রোধে বালুমহালে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় ৭ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।  

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলার ভূজপুর ইউনিয়নের সিংহরিয়া এবং নারায়নহাট ইউনিয়নের চেয়ারম্যান ঘাটায় হালদা নদীতে এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম। 

অভিযান পরিচালনায় সহযোগিতা করেন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, আনসার, গ্রাম পুলিশসহ স্থানীয় ইউপি সদস্যরা।

সহকারী কমিশনার (ভূমি) ও অ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম বলেন, অবৈধভাবে বালু উত্তোলন পরিবেশ ও নদী-খাল রক্ষায় মারাত্মক হুমকি সৃষ্টি করছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা