× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ময়মনসিংহে ভ্যানচালক হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

ময়মনসিংহ অফিস

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫ ১৭:৫৩ পিএম

ময়মনসিংহে ভ্যানচালক হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

ময়মনসিংহের মুক্তাগাছায় ভ্যানচালক জাহিদুল ইসলাম হত্যা মামলায় সোহেল রানাকে (৪০) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল রানা মুক্তাগাছার মণ্ডলসেন পশ্চিমপাড়ার চান মিয়ার ছেলে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সামছুদ্দিন অভিযুক্ত সোহেল রানার উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ১৭ সেপ্টেম্বর দুপুরে মুক্তাগাছার মণ্ডলসেন পশ্চিমপাড়ার রফিকুল ইসলামের ছেলে ভ্যানচালক জাহিদুল ইসলাম প্রতিদিনের মতো ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। রাতে বাড়ি না ফিরলে পরিবারের লোকজন ফোনে যোগাযোগের চেষ্টা করলে মোবাইলটি বন্ধ পান। রাতে খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে পরদিন সকালে এলাকাবাসী খালের মধ্যে গলা কাটা অবস্থায় তার মরদেহ দেখতে পায়। পরে নিহতের বাবা রফিকুল ইসলাম মুক্তাগাছা থানায় হত্যা মামলা দায়ের করলে পুলিশ তদন্তে সোহেল রানাকে গ্রেপ্তার করে।

দীর্ঘ সাক্ষ্যগ্রহণ, জেরা ও যুক্তিতর্ক শেষে আদালত বৃহস্পতিবার সোহেল রানাকে মৃত্যুদণ্ডাদেশ দেন।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন আবুল কালাম আজাদ এবং আসামিপক্ষের আইনজীবী ছিলেন মো. শহীদুল হক শহীদ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা