× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাঁশখালীতে শতাধিক গাছ কেটে নিয়ে গেল দুর্বৃত্তরা

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫ ১৭:৪৬ পিএম

বাঁশখালীতে শতাধিক গাছ কেটে নিয়ে গেল দুর্বৃত্তরা

চট্টগ্রামের বাঁশখালীতে বাগানের শতাধিক গাছ কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। পাশাপাশি ওইসব গাছ পুলিশের উপস্থিতিতেই লুট করে নেওয়ার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলার সাধনপুর ইউনিয়নের বাণীগ্রামের পূর্ব বৈলগাঁও এলাকায় এই বৃক্ষ নিধন ও লুটের ঘটনা ঘটে। স্থানীয় বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নানের বাগান থেকে এসব গাছ কেটে লুট করে নিয়ে যায় তারা।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকে ১০–১৫ জনের একটি সংঘবদ্ধ চক্র দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাগানে ঢুকে গাছ কাটতে শুরু করে। খবর পেয়ে স্থানীয়রা বাধা দিলে উত্তেজনা দেখা দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গেলেও গাছ কাটা বন্ধে কোনো উদ্যোগ নেয়নি বলে অভিযোগ উঠেছে।

বাগান মালিকের ভাতিজা বোরহান উদ্দিন জানান, মুক্তিযোদ্ধা আবদুল মান্নান ও তার পরিবার বর্তমানে এলাকায় নেই। এই সুযোগে মিজান ও কামালের নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন ধরে গাছ কাটার হুমকি দিয়ে আসছিল। বৃহস্পতিবার সকালে তারা দলবল নিয়ে শতাধিক গাছ কেটে ট্রাকে তুলে নিয়ে যায়। আমরা পুলিশকে খবর দিয়েছিলাম, কিন্তু তাদের উপস্থিতিতেই গাছগুলো নিয়ে যাওয়া হয়।

রামদাস মুন্সিরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ তপন কুমার বাগচি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। তবে পুলিশের তুলনায় লোকজন বেশি থাকায় গাছগুলো আটকানো যায়নি। এখন পরিস্থিতি স্বাভাবিক, গাছ কাটা বন্ধ হয়েছে।

এলাকাবাসীর তথ্যমতে, মুক্তিযোদ্ধা আবদুল মান্নানের পরিবার বহু বছর ধরে এই বাগানের মালিক। গত বছর সরকার পরিবর্তনের পর থেকে বিএনপি-সমর্থিত মিজান ও কামালের নেতৃত্বে বাগান দখলের চেষ্টা চলছে বলে তারা অভিযোগ করেছেন। গাছ কেটে নেওয়ার ঘটনায় এলাকায় ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা