× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিক্ষক-আয়ার অনৈতিক কর্মকান্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিবেদক

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫ ১৭:২৬ পিএম

আপডেট : ০৯ অক্টোবর ২০২৫ ১৭:২৯ পিএম

শিক্ষক ও আয়ার অনৈতিক কর্মকান্ডের সুষ্ঠ তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে মানববন্ধন। প্রবা ফটো

শিক্ষক ও আয়ার অনৈতিক কর্মকান্ডের সুষ্ঠ তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে মানববন্ধন। প্রবা ফটো

সাতক্ষীরার দেবহাটায় স্কুলের সহকারী প্রধান শিক্ষক ও আয়ার অনৈতিক কর্মকান্ডের সুষ্ঠ তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিদ্যালয়ের সামনের সড়কে এ মানববন্ধন করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেন তারা৷ 

অভিযুক্তরা হলেন- দেবহাটার টাউন শ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সঞ্জীব কুমার ব্যানার্জী ও একই স্কুলের আয়া জান্নাতুল ফেরদৌস।

মানববন্ধনে বক্তব্য দেন-  এমএ কাশেম, আবু তালেব বুলবুল, সিরাজুল ইসলাম, ফারুক মাহাবুবুর রহমান, বৈষম্যবিরোধী আন্দোনের দেবহাটা উপজেলার সাবেক আহবায়ক মোজাহিদ বিন ফিরোজসহ আরও অনেকে।

এ সময় বক্তারা বলেন, কিছুদিন আগে ওই শিক্ষক ও আয়া অনৈতিক কর্মকান্ডের সময় স্থানীয় জনতার কাছে ধরা পড়েন। পরে পুলিশ তাদেরক আটক করে আদালতে প্রেরণ করে। ইতোমধ্যে ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। এছাড়া এ ঘটনায় একাধিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তদের শান্তি না হলে অনাকাঙ্খিত ঘটনা ঘটতে পারে।

তারা আরও বলেন, অভিযুক্ত শিক্ষক সঞ্জীব কুমার ব্যানার্জি এর আগেও একই অপরাধে একাধিকবার অভিযুক্ত হয় এবং অতীতে ম্যানেজিং কমিটির কাছে মুচলেকা দেওয়ার শর্তে স্বপদে তাকে চাকরির সুযোগ দেওয়া হয়েছে। তাই অভিযুক্ত শিক্ষক ও আয়ার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি ও স্কুল থেকে স্থায়ী বহিষ্কার করতে হবে। এছাড়া স্কুল কর্তৃপক্ষ কর্তৃক তদন্ত কমিটির রিপোর্ট যেন স্বচ্ছ ও নিরপেক্ষ হয় তার তদারকি করতে হবে। 

মানববন্ধন বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকাবাসী অংশ নেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা