× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আশুলিয়ায় বিপুল অস্ত্রসহ ৩ সন্ত্রাসী আটক

আশুলিয়া (ঢাকা) প্রতিবেদক

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫ ১৬:১৯ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

ঢাকার আশুলিয়ায় বিশেষ অভিযান পরিচালনা করে যৌথবাহিনীর সহায়তায় বিপুল পরিমাণ দেশীয় ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এসময় তিন সন্ত্রাসীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) ভোরে আশুলিয়ার ঘোষবাগ পূর্বপাড়া মহল্লার রিপন সিকদারের বাড়ি থেকে তাদের আটক করা হয়।

দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান।

আটককৃতরা হলেন- কুষ্টিয়া জেলার সদর থানার দওকুলা নওপাড়া এলাকার মো. শহিদুল ইসলামের ছেলে মো. সাজ্জাদ হোসেন বিশাল (২৬), লালমনিরহাট জজেলার সদর থানার তেলিপাড়া মহেন্দ্রনগর এলাকার রইচ উদ্দিনের ছেলে মো. নাজমুল হোসেন (২৭) এবং ঝিনাইদহ জেলার মহেশপুর থানার বুইচিতলা মন্ডলপাড়া এলাকার আহসান হাবিবের ছেলে মো. শিপন রহমান (২৭)। তারা সবাই আশুলিয়ার ঘোষবাগ পূর্বপাড়া রিপন সিকদারের ৪র্থ তলা বাড়ির ২য় তলার ভাড়াটিয়া।

পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে যৌথবাহিনীর সহায়তায় আশুলিয়ার ঘোষবাগ পূর্বপাড়া মহল্লায় অভিযান পরিচালনা করে তিন সন্ত্রাসীকে আটক করা হয়। এসময় তাদের বাসায় তল্লাশি চালিয়ে একটি বিদেশি অত্যাধুনিক শটগান, দেশিয় তৈরি ধারালো ১৩টি চাপাতি ও চাইনিজ কুড়াল, ৪টি ধারালো ছোরা এবং চাঁদাবাজির টাকাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের আলামত উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রসমূহ ব্যবহার করে দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আশুলিয়া থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা