× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডাকবাক্স বিহীন পোস্ট অফিসে ডাক দিবস পালন

হিলি (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫ ১৫:৩৬ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

‘জনগণের জন্য ডাক, স্থানীয় পরিষেবা, বৈশ্বিক পরিসর’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় দিনাজপুরের বাংলা হিলি পোস্ট অফিসেও পালিত হয়েছে বিশ্ব ডাক দিবস ২০২৫। তবে দীর্ঘদিন থেকে পোস্ট অফিসের সামনে নেই ডাকবাক্স। এতে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। স্থানীয়দের অভিযোগ, ডাকবাক্স না থাকায় স্বাধীনভাবে চিঠিপত্র বা আবেদন জমা দেওয়ার সুযোগ হারিয়েছে জনগণ।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে সরেজমিনে দেখা যায়, পোস্ট অফিসের প্রধান ফটকে নেই কোনও ডাকবাক্স। অথচ একটি পোস্ট অফিস চিনতে প্রধান নিদর্শন হলো এই ডাকবাক্স। স্থানীয়দের অভিযোগ, মাসের পর মাস নেই ডাকবাক্স, অথচ কর্তৃপক্ষের তেমন কোনো উদ্যোগও নেই।

স্থানীয় ইমরান হোসেন বলেন, হিলি পোস্ট অফিসে আগে লাল রঙের একটা ডাকবাক্স ছিল। বেশ কয়েক মাস হলো সেটা নেই। এখন আমাদের চিঠি জমা দিতে হলে অফিস খোলা থাকা পর্যন্ত অপেক্ষা করতে হয়। রাত বা ছুটির দিনে জরুরি কোনো কাগজ পাঠানোর সুযোগ নেই। এতে আমাদের ব্যক্তিগত গোপনীয়তাও ব্যাহত হয়।

আরেক সেবাগ্রহীতা খোকন ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, আজ বিশ্ব ডাক দিবস হয়তো বড় অনুষ্ঠানে কাটছে, কিন্তু সাধারণ মানুষের সুবিধার কথা কেউ ভাবছে না। ডাকবাক্স না থাকায় মানুষ হয়রানির শিকার হচ্ছে। আমরা দ্রুত ডাকবাক্স স্থাপনের দাবি করছি।

বাংলা হিলি পোস্ট অফিস মাস্টার গণেশ চন্দ্র দাস ডাক বাক্স না থাকার বিষয়টি স্বীকার করে বলেন, ডাকবাক্সটি আছে, তবে পুরোনো হওয়ায় কিছুটা নষ্ট হয়ে গিয়েছে। তাই তা আপাতত অফিসের ভেতরে রাখা হয়েছে। মেরামতের কাজ চলছে, খুব শিগগির আবার বসানো হবে।

এ বিষয়ে দিনাজপুর ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল মো. রশিদুল হাসান বলেন, আমি নতুন দায়িত্ব নিয়েছি। জেলার বিভিন্ন স্থানে নষ্ট হয়ে যাওয়া ডাকবাক্সগুলো মেরামত ও স্থাপন করা হচ্ছে। বাংলা হিলি পোস্ট অফিসেও শিগগিরই ডাকবাক্স বসানো হবে। সাধারণ মানুষ যাতে সেবা বঞ্চিত না হয়, সে বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা