× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খাদ্যবান্ধব কর্মসূচির জব্দকৃত চাল এতিমখানায় বিতরণ

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিবেদক

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫ ১৫:২২ পিএম

খাদ্যবান্ধব কর্মসূচির জব্দকৃত চাল এতিমখানায় বিতরণ

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা বড়তারা ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির জব্দকৃত ১ হাজার ৮৬০ কেজি চাল উপজেলার তিনটি এতিমখানায় বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বেলা ১২টার দিকে থানা চত্বর থেকে ওই চালগুলো উপজেলার তিনটি এতিমখানায় বিতরণ করা হয়।

এর মধ্যে মামুদপুর দারুল উলুম হাফেজিয়া কওমী মাদ্রাসা ও এতিমখানায় ৬৬০ কেজি, পুটিমারি দারুস সুন্নাহ নূরানী হাফেজিয়া মাদ্রাসায় ৬০০ কেজি এবং ক্ষেতলাল ধনকুড়াইল হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ৬০০ কেজি চাল প্রদান করা হয়।

জানা যায়, গত ৩০ সেপ্টেম্বর (মঙ্গলবার) বড়তারা ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির বিতরণের চাল অবৈধভাবে ক্রয়-বিক্রয়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত। অভিযানে জড়িতদের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় ও ১ হাজার ৮৬০ কেজি চাল জব্দ করা হয়। জব্দকৃত চাল ক্ষেতলাল থানার জিম্মায় রাখা হয়। পরে বৃহস্পতিবার (৯ অক্টোবর) বেলা ১২টার দিকে থানা চত্বর থেকে ওই চালগুলো উপজেলার তিনটি এতিমখানায় বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ক্ষেতলাল থানার ওসি (তদন্ত) কামাল হোসেন, উপজেলা খাদ্য পরিদর্শক হুমায়ুন কবির, মামুদপুর মাদ্রাসার পরিচালক হাফেজ মো. আইয়ুব আলী, হাফেজ আজিজ ও তোফাজ্জল হোসেন প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা