× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ব্র্যাকের আলোচনা সভা

সুনামগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫ ১৫:১২ পিএম

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ব্র্যাকের আলোচনা সভা

সুনামগঞ্জে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) ‘ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রত্যাশা-২ প্রকল্পের’ উদ্যোগে হাজিপাড়ার মাইগ্রেশন এন্ড রিইন্টিগ্রেশন সাপোর্ট সেন্টারে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন ব্র্যাক মাইগেগ্রশন প্রোগ্রামের এমআরএসসি কো অর্ডিনেটর মো. নজরুল ইসলাম, ডাক্তার যশোবন্ত ভট্টাচার্য, সুনামগঞ্জ ব্র্যাকের আর এম মো. সাইদুর রহমান, বিডিসি মোহাম্মদ শাহ আলম প্রমুখ। এছাড়াও প্রবাস বন্ধু ফোরামের সদস্য, প্রবাস ফেরত অনেক নারী-পুরুষ আলোচনা সভায় অংশ গ্রহণ করেন।

অনুষ্ঠানে মানসিক স্বাস্থ্যের গুরুত্ব তুলে ধরে নজরুল ইসলাম বলেন, মানসিক স্বাস্থ্য আমাদের সবার অধিকার, মানসিক সুস্থতা শুধুমাত্র ব্যক্তিগত নয়, এটি একটি সামাজিক দায়িত্ব। কর্মক্ষেত্রে সহানুভূতিশীল আচরণ, পরস্পরের প্রতি শ্রদ্ধা ও সহায়তার মাধ্যমে মানসিকভাবে সুস্থ পরিবেশ তৈরি করা সম্ভব। তাছাড়া বিদেশ ফেরত বাংলাদেশের জন্য মানসিক স্বাস্থ্যের ব্যাপারে আলোচনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. যশোবন্ত ভট্টাচার্য বলেন, মানসিক স্বাস্থ্যের প্রতি আমাদের সচেতন ও যত্নশীল হতে হবে। আমাদের হতাশ হলে চলবে না, মানসিক স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দিতে হবে। বিশেষ করে তরুণ ও যুবকদের মানসিক স্বাস্থ্য নিয়ে আলোচনা করেন তিনি।

তিনি আরও বলেন, আমাদের পরিশ্রম করতে হবে, কর্ম পরিবেশে থাকতে হবে যাতে আমাদের মানসিক স্বাস্থ্য ভালো থাকে।

দিনব্যাপী আয়োজনে উপস্থিত সবাই মানসিক সুস্থতার বার্তা ছড়িয়ে দিতে অঙ্গীকারবদ্ধ হন। ব্র্যাক সবসময়ই কর্মীদের সার্বিক কল্যাণ ও মানসিক সুস্থতাকে অগ্রাধিকার দিয়ে আসছে, এবং ভবিষ্যতেও এ ধরনের ইতিবাচক উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানানো হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা