× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জয়পুরহাটে বধির শ্রবণ প্রতিবন্ধীদের ৭ দফা দাবি

জয়পুরহাট প্রতিবেদক

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫ ১৪:৪৯ পিএম

জয়পুরহাটে বধির শ্রবণ প্রতিবন্ধীদের ৭ দফা দাবি

জয়পুরহাটে আত্ম-কর্মসংস্থান ও মৌলিক অধিকার নিশ্চিতসহ ৭ দফা দাবি জানিয়েছে বধির শ্রবণ প্রতিবন্ধীরা। এসব দাবিতে বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১১টায় শহরের জিরো পয়েন্ট মসজিদ মার্কেটের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন।

জয়পুরহাট বধির সংঘ ও জাতীয় বধির ঐক্য পরিষদের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন জয়পুরহাট বধির সংঘ ও জাতীয় বধির ঐক্য পরিষদের সভাপতি হান্নান চৌধুরী। এসময় সংগঠনটির সাধারণ সম্পাদক শাহজাহান আলী খোকন, সাংগঠনিক সম্পাদক আল আশিক, সদস্য রানাসহ অন্যরা উপস্থিত ছিলেন।

তাদের ৭ দফা দাবির মধ্যে রয়েছে- বধিরের সংস্থা ও সংগঠনের নামে একটি নিজস্ব কার্যালয় স্থাপনে স্থানীয় একখন্ড সরকারি ভূমি বরাদ্দ প্রদান; ভবঘুরে ও দরিদ্র বধির সদস্যদের জন্য আর্থ কর্ম সংস্থান পূর্ণবাসন আর্থিক সাহায্য ও আবাসন নির্মান প্রদান; সকল বধিরদের জন্য সামাজিক পূর্ন নিরাপত্তা ও সার্বিক সাহায্য সহযোগিতা করন এবং আক্রান্ত ভুক্তভোগী সদস্যদের জন্য আইনগত সেবা প্রদান; ত্রাণ ও খাদ্য মন্ত্রনালয় হতে সামগ্রী বিতরন ও ভিজিএফ কার্ড ইস্যু এবং জিআর চাল বরাদ্দ প্রদান;

এছাড়াও রয়েছে, সকল বধিরদের জন্য যাতায়াতের সুবিধাথে লোকাল গণপরিবহন হাফ ভাড়া ব্যবস্থা গ্রহণ; সকল বধিরদের জন্য ক্ষুদ্র কুটির শিল্প স্থাপনে তফসিল ব্যাংক হতে সুদ মুক্ত ক্ষুদ্র ঋণ প্রদান এবং জাতীয় বধির ঐক্য পরিষদের উদ্যোগে আসন্ন ঢাকায় মহাসমাবেশে ১৫ দফা দাবি আদায়ে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রতি সমর্থন ও উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণে সার্বিক নিরাপত্তা প্রদান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা