× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজবাড়ীতে অবৈধভাবে ইলিশ শিকারের দায়ে ১৬ জেলের কারাদণ্ড

রাজবাড়ী প্রতিবেদক

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫ ১২:৫০ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করে রাজবাড়ীতে পদ্মা নদীতে মা ইলিশ শিকারের অপরাধে ১৬ জেলেকে ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় জব্দ করা হয়েছে পাঁচ হাজার মিটার কারেন্ট চাল ও ৫ কেজি মা ইলিশ। একজন অপ্রাপ্তবয়স্ক তরুণকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) ভোর ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত পদ্মা নদীর রাজবাড়ী সদর উপজেলার কালীতলা ঘাট থেকে কালুখালী মোহনা পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালিত হয়।

রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুব-উল হক বলেন, বৃহস্পতিবার ভোর ৫টা থেকে বেলা ১০ টা পর্যন্ত সদর উপজেলার কালীতলা ঘাট থেকে কালুখালী মোহনা পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসময় ১৭ জন জেলেকে আটক করা হয়। জাল জব্দ ৫ হাজার মিটার, ইলিশ ৫ কেজি। ১৬ জনকে ১৫ দিন করে কারাদণ্ড প্রদান করা হয়। একজন অপ্রাপ্তবয়স্ক থাকায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

এর আগে গত বুধবার একই অপরাধে রাজবাড়ী জেলার পদ্মা নদীর বিভিন্ন এলাকা থেকে ৯ জন জেলেকে আটক করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে দুটি নিয়মিত মামলা দায়ের করে তাদের আদালতে প্রেরণ করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা