× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নওগাঁয় বিশ্ব ডাক দিবস পালিত

নওগাঁ প্রতিবেদক

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫ ১২:২৮ পিএম

নওগাঁয় বিশ্ব ডাক দিবস পালিত
‘জনগণের জন্য ডাক: স্থানীয় পরিষেবা, বৈশ্বিক পরিসর’ এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁয় বিশ্ব ডাক দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে দিবসটি উপলক্ষে শহরের প্রধান ডাকঘরের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের মুক্তির মোড় হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডাকঘর চত্বরে গিয়ে শেষ হয়। পরে প্রধান ডাকঘর হলরুমে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় নওগাঁ প্রধান ডাকঘরের জেলা পোস্ট মাস্টার দিলিপ কুমার দাস, ইন্সপেক্টর সারোয়ার হোসেন, টাউন ইন্সপেক্টর সাদ্দাম হোসেনসহ নওগাঁ জেলায় কর্মরত ডাক বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ডাক বিভাগ একটি প্রাচীন যোগাযোগ মাধ্যম। বহুযুগ পেরিয়ে আজও  আস্থার প্রতীক হয়ে মানুষের সেবায় নিয়োজিত ডাক সেবা। শহর থেকে গ্রামের পোস্ট অফিসগুলোতে ডিজিটাল সেবা চালু হওয়ায় বেড়েছে  গ্রাহকদের আগ্রহ। ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ভিআইপি সার্ভিস, ডিএমএস, আন্তর্জাতিক পার্সেল সার্ভিসসহ নানামুখী ডিজিটাল সেবা দিয়ে যাচ্ছে পোস্ট অফিসগুলো।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা