× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রামে সমুদ্র পরিবেশ রক্ষা শীর্ষক প্রযুক্তিগত সেমিনার অনুষ্ঠিত

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫ ২৩:৪৪ পিএম

আপডেট : ০৮ অক্টোবর ২০২৫ ২৩:৪৮ পিএম

চট্টগ্রামে সমুদ্র পরিবেশ রক্ষা শীর্ষক প্রযুক্তিগত সেমিনার অনুষ্ঠিত

নটিক্যাল ইনস্টিটিউট চট্টগ্রাম আয়োজিত ‘সমুদ্র পরিবেশ রক্ষা : ব্যালাস্ট ওয়াটার ম্যানেজমেন্ট’ শীর্ষক প্রযুক্তিগত সেমিনার বুধবার (৮ অক্টোবর) অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে নৌপরিবহন পেশাজীবী, নিয়ন্ত্রক সংস্থা এবং প্রতিনিধিরা অংশগ্রহণ করে টেকসই নৌপরিবহন, ব্যালাস্ট ওয়াটার ম্যানেজমেন্ট এবং পরিবেশগত মান নিশ্চিতকরণের বিষয় নিয়ে আলোচনা করেন।

ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন মইন উদ্দিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ক্যাপ্টেন এম. এ. মালেক। এ ছাড়াও একটি সংক্ষিপ্ত ভিডিও ‘Our Ocean’ প্রদর্শিত হয়। এতে সমুদ্র পরিবেশ সুরক্ষার গুরুত্ব তুলে ধরা হয়।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন শিপিং করপোরেশনের ডিপিএ ও সিএসও ক্যাপ্টেন মো. আবু সুফিয়ান। তিনি ব্যালাস্ট ওয়াটার ম্যানেজমেন্ট প্ল্যান, নিয়মাবলি অনুসরণ, কার্যক্রমের দক্ষতা এবং ক্রু প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন, যা সমুদ্র জীববৈচিত্র্য সংরক্ষণ এবং টেকসই নৌপরিবহন নিশ্চিত করতে সহায়ক।

প্রধান অতিথি ছিলেন শিপিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালন কমডোর মাহমুদুল মালেক। তিনি পরিবেশবান্ধব ও আধুনিক প্রযুক্তিসম্পন্ন জাহাজ নির্মাণ এবং বিএসসি-এর কার্যক্রমে উৎকর্ষতা বৃদ্ধির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। কমডোর মালেক নিশ্চিত করেন যে, আধুনিক প্রযুক্তি ব্যবহার, অনন্য যোগাযোগ ব্যবস্থা, দৈনিক মনিটরিং এবং অন্যান্য কার্যকর উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ শিপিং করপোরেশন বৈশ্বিক নৌপরিবহন শিল্পে নতুন উচ্চতায় পৌঁছবে।

বিশেষ অতিথি ক্যাপ্টেন শাহিদুল ইসলাম নাবিকদের শোরে বসবাসের প্রস্তুতি এবং দক্ষতা উন্নয়নের বিষয়ে মূল্যবান অভিজ্ঞতা বিনিময় করেন।

সেমিনারে একটি প্রশ্নোত্তর পর্ব শেষে প্রেজেন্টেশন এবং স্মারক ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়। মার্চেন্টাইল মেরিন ডিপার্টমেন্টের প্রিন্সিপাল অফিসার ক্যাপ্টেন সাব্বির মাহমুদ সেমিনারে সমাপনী বক্তব্য রাখেন। এতে অংশগ্রহণকারী ছিল শিপিং করপোরেশন, চট্টগ্রাম পোর্ট অথরিটি, মার্চেন্টাইল মেরিন ডিপার্টমেন্ট, মেরিন একাডেমি চট্টগ্রাম, ক্লাসিফিকেশন সোসাইটি, বিএমএমওএ, মেরিন সার্ভেয়ার্স অ্যাসোসিয়েশন, নটিক্যাল ইনস্টিটিউট মেরিন একাডেমি ও ওয়ার্ল্ড মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষার্থী প্রভৃতি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা