× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হোটেলে নিয়ে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রতিবেদক

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫ ২২:২৩ পিএম

তরুণীকে সংঘবদ্ধ  ধর্ষণের মামলায় গ্রেপ্তার যুবক

তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেপ্তার যুবক

ফরিদপুরে প্রতারণার মাধ্যমে আবাসিক হোটেলে নিয়ে এক তরুণীকে সংঘবদ্ধ  ধর্ষণের মামলায় মো. অসীম শেখ (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। 

বুধবার (০৮ অক্টোবর) দুপুরে র‌্যাব-১০ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ওই যুবককে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে ফরিদপুর শহরের নিউমার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার অসীম শেখ ফরিদপুর সদরের মৃগী গ্রামের আব্দুল সালাম শেখের ছেলে বলে জানা গেছে। 

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, চলতি বছরের ৫ জুন ফরিদপুরের নিউ মার্কেট এলাকার একটি আবাসিক হোটেলে নিয়ে ওই তরুণীকে ভয়ভীতি দেখিয়ে অসীম শেখসহ কয়েকজন সংঘবদ্ধ ধর্ষণ করেন। পরে ওই তরুণী বাদি হয়ে ফরিদপুরের কোতয়ালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার পর আসামিরা পালিয়ে যায়। পরে কোতোয়ালি থানা থেকে আসামি গ্রেপ্তারের বিষয়ে র‌্যাব-১০-কে একটি অধিযাচনপত্র প্রেরণ করা হয়। এর ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল আসামিদের নজরদারি শুরু করেন।

গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার রাতে ফরিদপুর নিউমার্কেট এলাকা থেকে অসীমকে গ্রেপ্তার করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেন র‌্যাব-১০ সদস্যরা। 

র‌্যাব-১০ এর ফরিদপুরের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার তারিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ফরিদপুরের নিউমার্কেট এলাকায় অভিযান চালিয়ে অসীম শেখকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা