বেড়া-সাঁথিয়া (পাবনা) প্রতিবেদক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫ ২০:১০ পিএম
পাবনার সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বেড়া সরকারি ডিগ্রি কলেজের সাবেক ভিপি পাবনা-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সামছুর রহমানের (ভিপি সামছুল) পিতা বিশিষ্ট সমাজসেবক মো. আক্কাস আলী মোল্লা (৯০) বাংলাদেশ-জাপান ফ্রেন্ডশিপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার রাতে মারা গেছেন। (ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। আত্মীয়স্বজন, বিএনপি ও জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী মো. আক্কাস আলী মোল্লার প্রতি শোক জানাতে তার বাসভবনে ভিড় জমান।
এছাড়া বিএনপির চেয়াপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাড. সামছুর রহমান শিমুল বিশ্বাস, বেড়া উপজেলা বিএনপি ও সাঁথিয়া উপজেলার বিএনপি সব ইউনিয়নের নেতারা, বেড়া ও সাঁথিয়া পৌর বিএনপির নেতারা, সাঁথিয়া ও বেড়া প্রেস ক্লাব, বিভিন্ন ব্যবসায়ী সংগঠন, শ্রমিক, পেশাজীবী, ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শোক জ্ঞাপন করা হয়।
বুধবার (৮ অক্টোবর) বাদ জোহর পূর্ব করমজা ঈদ গাহ ময়দানে মো. আক্কাস আলী মোল্লার বিশাল জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় তার স্মৃতিচারণ করে বক্তৃতা করেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এমএ আজিজ, সাঁথিয়া উপজেলা জামায়াতের আমির মওলানা মোকলেছুর রহমান, বেড়া উপজেলা জামায়াতের সাবেক আমির কেন্দ্রীয় শূরা সদস্য ডা. আব্দুল বাসেত খান, বেড়া পৌর বিএনপি সভাপতি আলহাজ ফজলুর রহমান ফকির, বেড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রইচ উদ্দিন, বেড়া উপজেলা জামায়াতের আমির মওলানা আতাউর রহমান প্রমুখ। পরে পূর্ব করমজা কবরস্থানে মো. আক্কাস আলী মোল্লাকে সমাহিত করা হয়।