× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিভাগ ঘোষণার দাবিতে মানববন্ধন-ব্লকেড

নোয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫ ১৯:১৭ পিএম

আপডেট : ০৮ অক্টোবর ২০২৫ ১৯:৪০ পিএম

বিভাগ ঘোষণার দাবিতে মানববন্ধন-ব্লকেড

নোয়াখালীকে স্বতন্ত্র বিভাগ ঘোষণার দাবিতে মানববন্ধন ও সড়কে অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্র-জনতা। ফলে নোয়াখালী-লক্ষ্মীপুর, নোয়াখালী-ঢাকা এবং নোয়াখালী-ফেনীর যান চলাচল বন্ধ ছিল। এসময় তীব্র যানজটের সৃষ্টি হয়। 

বুধবার (৮ অক্টোবর) সকালে ঘন্টাব্যাপী বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী চৌরাস্তায় এ কর্মসূচি পালন করা হয়। অংশগ্রহণকারীরা চৌমুহনী চৌরাস্তার চারপাশে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে তারা বিভিন্ন শ্লোগান দেন।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন কমিটির উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্রদাস, চৌমুহনী পৌর বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুন, সদস্য সচিব মহসিন আহমেদ, বেগমগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি রুস্তম আলী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন রুবেল, নোয়াখালী বিভাগ চাই প্রোগ্রাম কমিটির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইউছুফ, মাসুদ মির্জা, টি. আই. সুজন প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর ও কুমিল্লা জেলা নিয়ে নোয়াখালী বিভাগ গঠন করতে হবে এবং বিভাগীয় সদর দপ্তর নোয়াখালীতে স্থাপন করতে হবে। নোয়াখালীকে কুমিল্লা বিভাগের অন্তর্ভুক্ত করার ষড়যন্ত্র চলছে।

বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্রদাস বলেন, আমরা নোয়াখালী বিশেষ করে বৃহত্তর নোয়াখালী হিসেবে আমাদের পরিচয় দিতে আমরা গর্ববোধ করি। নোয়াখালী বিভাগ দাবি বাস্তবায়ন হওয়া পর্যন্ত আমরা রাজপথে আন্দোলন চালিয়ে যাবো।

এদিকে মানববন্ধন চলাকালে ঢাকা-নোয়াখালী মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। চৌমুহনী শহরজুড়ে যানবাহন দাঁড়িয়ে পড়ে, ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ ও যাত্রীরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা