× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খাগড়াছড়িতে পরিত্যক্ত হ্যান্ড গ্রেনেড উদ্ধার

খাগড়াছড়ি প্রতিবেদক

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫ ১৯:১১ পিএম

আপডেট : ০৮ অক্টোবর ২০২৫ ১৯:১১ পিএম

খাগড়াছড়ির সদর উপজেলার মধুপুর এলাকায় উদ্ধার হ্যান্ড গ্রেনেড। প্রবা ফটো

খাগড়াছড়ির সদর উপজেলার মধুপুর এলাকায় উদ্ধার হ্যান্ড গ্রেনেড। প্রবা ফটো

খাগড়াছড়ির সদর উপজেলার মধুপুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি হ্যান্ড টিয়ার গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে মধুপুর বাজার সংলগ্ন ঝোপের ভেতর থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা।

পুলিশ জানায়, বুধবার সকালে স্থানীয় কয়েকজন ব্যক্তি বাজার সংলগ্ন এলাকায় ঝোপের মধ্যে একটি সন্দেহজনক বস্তু দেখতে পান। পরে তারা বিষয়টি থানায় জানালে সদর থানার একটি টহল দল ঘটনাস্থলে গিয়ে সেটি উদ্ধার করে। প্রথমে বিস্ফোরক সদৃশ্য কোনো বস্তু বলে মনে হলেও পরবর্তীতে তা হ্যান্ড টিয়ার গ্রেনেড হিসেবে শনাক্ত করা হয়।

ওসি আব্দুল বাতেন মৃধা আরও বলেন,উদ্ধারকৃত বস্তুটি হ্যান্ড টিয়ার গ্রেনেড। এটি কোন সংস্থার বা কারা বহন করেছে, তা জানতে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে এটি ভয়ানক কোনো বিস্ফোরক নয় বলে নিশ্চিত হওয়া গেছে।

তিনি বলেন, উদ্ধার করা গ্রেনেডটি নিরাপত্তাজনিত কারণে থানায় সংরক্ষণ করা হয়েছে এবং বিস্ফোরক নিষ্ক্রিয়করণ দলের সহায়তায় পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে, স্থানীয়দের মধ্যে এ ঘটনায় কিছুটা আতঙ্ক সৃষ্টি হলেও পরে পুলিশের তৎপরতায় এলাকা শান্ত থাকে। এ সময় পুলিশ আশপাশের এলাকা ঘিরে নিরাপত্তা জোরদার করে এবং স্থানীয়দের যেকোনো সন্দেহজনক বস্তু দেখলে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানাতে আহবান জানায়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা