× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পশ্চিমাঞ্চল রেলে দুদকের অভিযান

রাজশাহী অফিস

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫ ১৮:২৫ পিএম

পশ্চিমাঞ্চল রেলে দুদকের অভিযান

কেনাকাটায় অডিট আপত্তির পরিপ্রেক্ষিতে পশ্চিমাঞ্চল রেলে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

বুধবার (৮ অক্টোবর) দুদকের রাজশাহী জেলার সহকারী পরিচালক মো. আমির হোসাইনের নেতৃত্বে দুপুরে রাজশাহীর পশ্চিমাঞ্চল রেলের প্রধান কার্যালয়ের বিভিন্ন দপ্তরে দুদকের একটি টিম অভিযান চালায়।

দুদকের সূত্র জানায়, রেলের পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চল মিলিয়ে মোট ২ কোটি ৯২ লাখ টাকার কেনাকাটায় একটি অডিট আপত্তি ছিল। এর পরিপ্রেক্ষিতে দুদকের কেন্দ্রীয় অফিসের নির্দেশনায় পশ্চিমাঞ্চল রেলে অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন দপ্তর থেকে ওই কেনাকাটা সংক্রান্ত নথিগুলো পর্যবেক্ষণ করার জন্য জব্দ করে দুদকের কর্মকর্তারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা