× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেট্রোরেলসহ পাঁচ দফা দাবিতে নাসিকের নগর ভবন ঘেরাও

নারায়ণগঞ্জ অফিস

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫ ১৮:২৫ পিএম

আপডেট : ০৮ অক্টোবর ২০২৫ ১৮:২৬ পিএম

নাসিকের নগর ভবনের সামনে মানববন্ধন করেন ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জ। প্রবা ফটো

নাসিকের নগর ভবনের সামনে মানববন্ধন করেন ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জ। প্রবা ফটো

মেট্রোরেল বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নগর ভবন ঘেরাও ও স্মারকলিপি দেওয়া হয়েছে। বুধবার (৮ অক্টোবর) দুপুরে নাগরিক সংগঠন ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জ এই কর্মসূচি পালন করেন।

কর্মসূচির শুরুতে তারা নগরভবন ঘেরাও করে মানববন্ধন করেন। সেখানে তারা পাঁচ দফা দাবি তুলে ধরেন- জনভোগান্তি ছাড়া পরিকল্পিত উন্নয়ন, নারায়ণগঞ্জে মেট্রোরেল বাস্তবায়ন, ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ, বিশুদ্ধ পানি সরবরাহ না হওয়া পর্যন্ত পানি কর প্রত্যাহার এবং গলাচিপা, জামতলা, মাসদাইর ও গুদারাঘাট এলাকার জলাবদ্ধতা নিরসন।

সংগঠনের সভাপতি ও সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, আমরা পাঁচ দফা দাবিতে নগরভবন ঘেরাও করেছি। আমাদের বর্তমান প্রশাসক যথেষ্ট গতিশীল। তবে আমরা সকল বিভাগে এই গতিশীলতা আশা করি। আমরা চাই, সিটি করপোরেশন যেন অতীতের মত মানুষের পাশে থাকে। আমরা জনভোগান্তিহীন উন্নয়ন চাই।

তিনি বলেন, আমরা দেখছি- ঠিকাদারদের ধীরগতির কারণে ড্রেন সংস্কারের দুই মাসের কাজ ছয় মাসেও শেষ হচ্ছে না। ফুটপাত দিয়ে হাঁটা যাচ্ছে না। আমরাও জানি উন্নয়নকালে কিছুটা ভোগান্তি হয়। তবে এটা মাসের পর মাস চলতে পারে না। দুই বছর ধরে টাকা দিয়ে আমরা ময়লা পানি খাচ্ছি। এই পানি দিয়ে হাত-পা ধোয়া যায় না। তারা যেহেতু বিশুদ্ধ পানি দিতে পারছে না, সেজন্য পানির বিল বন্ধ রাখা হোক। 

ঘেরাও কর্মসূচি শেষে মাকসুদুল আলম খন্দকার খোরশেদের নেতৃত্বে নাসিক প্রশাসক আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহর কাছে স্মারকলিপি দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী জাকির হোসেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা