× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পৃথক ঘটনায় বোন জামাইসহ দু’জন খুন

ময়মনসিংহ অফিস

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫ ১৭:১৬ পিএম

আপডেট : ০৮ অক্টোবর ২০২৫ ১৭:১৮ পিএম

পৃথক  ঘটনায় বোন জামাইসহ দু’জন খুন

ময়মনসিংহের মুক্তাগাছায় পৃথক ঘটনায় ছোটবোন জামাইসহ দুই খুনের ঘটনা ঘটেছে। বাড়ির গেট খোলা নিয়ে মঙ্গলবার (০৭ অক্টোবর) রাতে সমন্ধির হাতে মো. আহাদ আলী নামে এক বৃদ্ধ খুন হয়েছেন। 

অপরদিকে, বুধবার (০৮ অক্টোবর) মুক্তাগাছার হতপরপাড়া গ্রাম থেকে দুপুরে আমন ধান ক্ষেত থেকে অর্ধগলিত অজ্ঞাত এক যুবকের  লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।  এ ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, জেলার মুক্তাগাছা উপজেলার শ্রীপুর মাইজহাটি গ্রামের বৃদ্ধ ফজলুল হক ও তার ছোটবোন জামাই বৃদ্ধ আহাদ আলী একই বাড়িতে বসবাস করতেন। আহাদ আলী প্রায়ই রাতের বেলায় বাড়ি থেকে বের হয়ে এলাকার চায়ের দোকান থেকে গভীররাতে বাড়ি ফিরতেন। প্রতিদিনই ফজলুল হককে গভীর রাতে বাড়ির গেট খুলে দিতে হতো। এ  নিয়ে তাদের মাঝে প্রায়ই মনোমালিন্য হতো। মঙ্গলবারও রাত সাড়ে ১২টার দিকে বাড়ির গেট খোলা নিয়ে তাদের মাঝে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে ফজলুল হক শাবল দিয়ে ছোটবোন জামাই আহাদ আলীর পেটে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এদিকে একই উপজেলার ঘোগা ইউনিয়নের হতরপাড়া গ্রামে একটি ধান ক্ষেত থেকে  অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। কে বা কারা তাকে এখানে হত্যা করে ফেলে গেছে, এটা কেউ বলতে পারেন না। লাশের দুর্গন্ধে বুধবার দুপুরে এলাকাবাসী ওই যুবকের অর্ধগলিত লাশের কথা থানা পুলিশকে জানায়। 

পুলিশ অজ্ঞাত ওই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

এ ব্যাপারে মুক্তাগাছা থানার ওসি রিপন চন্দ্র গোপ বলেন, শ্রীপুর গ্রামে সামান্য কথাকাটাকটি নিয়ে এক বৃদ্ধ খুন হয়েছেন। অপরদিকে, হতরপাড়া গ্রামের ধান ক্ষেত  থেকে উদ্ধারকৃত লাশটি মনে হয়  গত এক মাস আগে দূর্বৃত্তরা তাকে হত্যা করে এখানে ফেলে গেছে। তার মাথার খুলিও পচে গেছে। এখনো তার পরিচয় পাওয়া যায়নি।এ ঘটনার সঙ্গে জড়িতদের  শনাক্ত করে গ্রেপ্তারে চেষ্টা চলছে। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা