× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বর্ণের দোকানসহ ৬ দোকানে দুর্ধর্ষ ডাকাতি

গৌরনদী (বরিশাল) প্রতিবেদক

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫ ১৫:২৯ পিএম

স্বর্ণের দোকানসহ ৬ দোকানে দুর্ধর্ষ ডাকাতি

বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের হোসনাবাদ সাহেবেরচর বাজারে দুর্ধর্ষ  ডাকাতির সংঘটিত হয়েছে। 

মঙ্গলবার (০৭ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে শসস্ত্র ১০/১৫ জনের একদল ডাকাত অস্ত্রের মুখে পাহারাদারদের জিম্মি করে হাত-পা বেঁধে রেখে ৩টি স্বর্ণের দোকান, একটি বিকাশ, একটি মোবাইল টেলিকম দোকান ও একটি মুদি দোকানসহ ৬টি দোকানে দুর্ধর্ষ  ডাকাতির সংঘটিত হয়। ডাকাত দল ৬টি দোকানের তালা ও সিন্দুক ভেঙে প্রায় ৫ কোটি টাকার স্বর্ণালংকার, নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে। এ ঘটনায় গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। 

হোসনাবাদ সাহেবেরচর বাজারের  ব্যবসায়ী নিউ জনপ্রিয় ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের  মালিক মো. হাবিবুর রহমান জানান, মঙ্গলবার  দিবাগত রাত ৩টার দিকে শসস্ত্র ১০/১৫ জনের একদল ডাকাত অস্ত্রের মুখে পাহারাদারদের জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। পরবর্তিতে ডাকাত দল  বিভিন্ন দোকানের সাটারের তালা ভেঙে স্বর্ণ, নগদ টাকা ও পণ্যসহ  কোটি টাকার মালামাল লুট করে। বাজারের ব্যবসায়ীরা এখন আতঙ্কে রয়েছেন। হোসনাবাদ সাহেবেরচর গ্রামের ব্যবসায়ী  ‘ফেন্সি জুয়েলার্স’র মালিক সঞ্জয় রায় বলেন, ‘আমাদের সব শেষ হয়ে গেছে। আমাদের দোকানে ক্রয়কৃত স্বর্ণ এবং গ্রাহকদের জমা দেওয়া স্বর্ণ ছিল। ক্ষতির পরিমাণ এত বেশি যে তা পুষিয়ে ওঠা সম্ভব নয়।’

এ বিষয়ে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন,  ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।  এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্তসহ গ্রেপ্তারের জোর চেষ্টা অব্যাহত রয়েছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা