× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাংবাদিক মনিকে মুক্তি না দিলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে

বেনাপোল প্রতিবেদক

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫ ১৫:০৬ পিএম

সাংবাদিক মনিকে মুক্তি না দিলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে

দৈনিক লোকসমাজের সাংবাদিক মনিরুল ইসলাম মনির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও তাকে মুক্তি না দিলে সারাদেশে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে হুঁশিয়ারি দেন সাংবাদিকরা।

 বুধবার (৮ অক্টোবর) বেলা ১১টার দিকে বেনাপোল থানা প্রেস ক্লাবের উদ্যোগে কাস্টমস হাউসের সামনে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে এই হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতারা।এ সময় উপস্থিত ছিলেন- ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিক কর্মীরা। 

এতে বক্তব্য রাখেন, বেনাপোল থানা প্রেস ক্লাবের সভাপতি আলমগীর হোসেন, সিনিয়র সহ-সভাপতি মো. জামাল উদ্দিন, সহ-সভাপতি মো. সেলিম হোসেন আশা, সহ-সভাপতি মো. জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ডাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলামিন পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক-২ মো. গোলাম রসুল, সহ-সাংগঠনিক সম্পাদক হাসান ইমাম, দপ্তর সম্পাদক মো. মেহেদী আফরোজ শাওন, অর্থ বিষয়ক সম্পাদক-১ রনি হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক-২ রায়হান উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আবু মুসা, ক্রীড়া সম্পাদক মো. নাইমুর রহমান, মো. ফারুক হোসেন, রাহাত হোসেন, মো. আরশাদ আলী, মো. মীর আলম, মো. মফিজুর রহমান  প্রমুখ।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, অনতিবিলম্বে সাংবাদিক মনিরুল ইসলাম মনিকে নিঃশর্ত মুক্তি দিয়ে তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে হবে। শার্শার থানার ওসিকে অপসারণ এবং মনির বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা তুলে নিতে হবে, তা না হলে যশোর-বেনাপোল মহাসড়ক অবরোধ করা হবে এবং এই আন্দোলন সারাদেশে ছড়িয়ে যাবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা