× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাটহাজারীতে সড়ক অবরোধ হেফাজতের

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫ ১০:৫৬ এএম

হাটহাজারীতে সড়ক অবরোধ হেফাজতের

চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারী এলাকায় সড়ক অবরোধ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। রাউজানে গাড়ি চাপা দিয়ে হেফাজত ইসলামের নির্বাহী সদস্য মাওলানা সোহেল চৌধুরীকে পরিকল্পিত হত্যার অভিযোগে বুধবার (৮ অক্টোবর) হাটহাজারী দারুল উলুম মাদ্রাসা, বাসস্ট্যান্ড মোড়, কলেজ গেট এলাকার সামনে মহাসড়ক অবরোধ করেন হেফাজতের নেতাকর্মীরা।

হেফাজত নেতা কামরুল ইসলাম কাসেমী জানান, গতকাল (মঙ্গলবার) থেকে রাউজান থানা আমাদের সঙ্গে প্রহসনের আচরণ করেছে। মামলা নিতে বিভিন্ন টালবাহানা করেছে। তাদের মনমতো মামলার আবেদন নিতে প্রভাবিত করেছে। বাস মালিক কতৃপক্ষ এবং মালিক সমিতিও আমাদের সঙ্গে সদাচরণ করেনি। অতএব বিষয়টি সুষ্ঠু সুরাহা না হওয়া পর্যন্ত অবরোধ চলবে।

এক বিবৃতিতে হেফাজতের দায়িত্বশীল নেতারা জানান, ‘আমরা গভীর শোক ও উদ্বেগের সঙ্গে জানাচ্ছি যে, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাহী সদস্য, মাওলানা সোহেল চৌধুরীর মৃত্যু আমরা স্বাভাবিক বলে মনে করছি না। এই অকাল ও রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে গতকাল (মঙ্গলবার) থেকে আমরা রাউজান থানায় গিয়েছিলাম আইনগত সহায়তা এবং সঠিক তদন্তের দাবি জানাতে। কিন্তু দুঃখজনকভাবে, সংশ্লিষ্ট থানা কর্তৃপক্ষ আমাদের সঙ্গে প্রহসনের আচরণ করেছে। তারা মামলা নিতে নানা টালবাহানা করেছে এবং আমাদের ন্যায্য দাবিকে উপেক্ষা করে নিজেদের ইচ্ছামতো অভিযোগপত্র গ্রহণ করতে চাপ সৃষ্টি করেছে।’

এছাড়া, যে যানবাহনের মাধ্যমে এই দুর্ঘটনা ঘটেছে, তার মালিকপক্ষ এবং মালিক সমিতির আচরণও অত্যন্ত অমানবিক ও দায়িত্বহীন ছিল। তারা কোনো প্রকার সহানুভূতি বা সহযোগিতা প্রকাশ না করে বিষয়টিকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে।

‘এই পরিস্থিতিতে, আমরা মনে করি, বিষয়টির পেছনে কোনো ষড়যন্ত্র বা গোপন রহস্য রয়েছে, যা নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত ছাড়া প্রকাশ পাবে না। তাই আমরা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি, মাওলানা সোহেল চৌধুরীর মৃত্যুর ঘটনার পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত এবং দায়ীদের শাস্তির দাবিতে আমাদের কর্মসূচি চলমান থাকবে।’

এতে বলা হয়, আজকের অবরোধ কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করা হবে এবং তা সুষ্ঠু সমাধান না পাওয়া পর্যন্ত অব্যাহত থাকবে। আমরা প্রশাসনের প্রতি আহ্বান জানাই, যেন তারা ন্যায়বিচার প্রতিষ্ঠায় যথাযথ পদক্ষেপ গ্রহণ করে এবং আমাদের যে ন্যায্য দাবি, তা দ্রুত মেনে নেয়।

জানা যায়, মঙ্গলবার (৭ অক্টোবর) বিকালের দিকে রাউজান উপজেলার নবীন সেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চট্টগ্রাম রাঙ্গামাটি সড়কে দুর্ঘটনায় মাওলানা সোহেল চৌধুরী নিহত হন।

নিহত সোহেল চৌধুরী জন্মস্থান সন্দ্বীপ উপজেলায় হলেও তিনি দীর্ঘদিন ধরে পৌরসভার মেডিকেল গেট এলাকায় পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন।

জানা যায়, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতা রাউজানের কচুখাইন আহমদিয়া আল ইসলামিয়া আল হিকমা মাদরাসার সাবেক মুহতামিম মাওলানা সোহেল চৌধুরী মোটরসাইকেল চালিয়ে হাটহাজারী আসার পথে পেছন থেকে আসা বেপরোয়া গতির একটি বাস তাকে বহনকারী মোটরসাইকেলের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন মাওলানা সোহেল।

পরে আশপাশের লোকজন ছুটে এসে গুরুতর আহতকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা