× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুকুরে ঝাঁপ দিয়ে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিবেদক

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫ ০৯:০১ এএম

পুকুরে ঝাঁপ দিয়ে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু

জয়পুরহাটের ক্ষেতলাল পৌর এলাকার বটতলী নামাপাড়া গ্রামের পীরপুকুরে ঝাঁপ দিয়ে এক ব্যক্তি মারা গেছে। মঙ্গলবার (৭ অক্টোবর) রাত ৮টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের বেলায় অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি হঠাৎ পুকুরে ঝাঁপ দেন। কিছুক্ষণ পর তাকে আর দেখা না গেলে স্থানীয়রা চিৎকার শুরু করেন। এতে আশপাশের এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

খবর পেয়ে ক্ষেতলাল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালান। পরে পুকুর থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

পুকুরটির মালিক জহরুল ইসলাম (৪২) জানান, তিনি ঘটনাটি শুনে দ্রুত স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসকে খবর দেন।

ঘটনার পর এলাকাজুড়ে উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা গেছে। পুলিশ মরদেহটি হেফাজতে নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা