× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অ্যাম্বুলেন্স থেকে ছুরিসহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার, আটক ৩

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫ ১৮:২৯ পিএম

আপডেট : ০৭ অক্টোবর ২০২৫ ১৯:১২ পিএম

অ্যাম্বুলেন্স থেকে ছুরিসহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার, আটক ৩

ফেনীর ছাগলনাইয়ায় অ্যাম্বুলেন্স থেকে ছুরি ও ডাকাতির সরঞ্জাম উদ্ধারসহ তিনজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৭ অক্টোবর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জ পিএইচপির সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এ সময় জব্দ করা হয় ফেনীর নিউ উপশম জেনারেল হাসপাতালের নাম লেখা একটি অ্যাম্বুলেন্স। দুপুরে হাইওয়ে পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। 

আটককৃতরা হলেন- ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের নূর আলমের ছেলে সিএনজি চালক মো. রিফাত (২২), একই উপজেলার লক্ষ্মীপুর গ্রামের খুরশিদ আলমের ছেলে পিকআপ চালক মো. রাসেল (২৩) ও একই গ্রামের আবদুল হালিমের ছেলে মো. শাহাদাত।

পুলিশ জানায়, মঙ্গলবার ভোরে হাইওয়ে পুলিশের টহল দল মুহুরীগঞ্জ এলাকায় দায়িত্ব পালন করছিল। এ সময় পিএইচপির সামনে একটি অ্যাম্বুলেন্সকে সন্দেহ হলে পুলিশ কাছে যেতেই তিনজন গাড়ি থেকে নেমে পালিয়ে যায়। পরে গাড়িতে থাকা অপর তিনজনকে আটক করে পুলিশ। এ সময় অ্যাম্বুলেন্সে তল্লাশি করে তিনটি ছুরি, একটি রশি ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এছাড়া জব্দ করা হয় ‘নিউ উপশম জেনারেল হাসপাতাল, ফেনী’ লেখা অ্যাম্বুলেন্সটি।

ফাজিলপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, আটকরা ডাকাতির উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। তারা পেশাদার ডাকাত দলের সদস্য। অ্যাম্বুলেন্স চালকই এই দলের মূলহোতা। এ ঘটনায় থানার এসআই আবু নোমান বাদী হয়ে ছাগলনাইয়া থানায় একটি মামলা করেছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা