× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইলিশ সংরক্ষণ অভিযানে ২ লাখ মিটার কারেন্ট জাল জব্দ

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিবেদক

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫ ১৫:৫১ পিএম

আটককৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। প্রবা ফটো

আটককৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। প্রবা ফটো

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালে অবৈধভাবে মাছ ধরার সময় প্রায় ২ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করেছে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা।

মঙ্গলবার (৭ অক্টোবর) ভোরে উপজেলার মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে এসব অবৈধ জাল আটক করা হয়। পরে আটককৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

এ বিষয়ে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলী বলেন, সরকার ঘোষিত মা ইলিশ সংরক্ষণ অভিযান চলবে ২২ অক্টোবর পর্যন্ত, প্রজনন মৌসুমে মা ইলিশ শিকার বন্ধ রাখা এবং ভবিষ্যৎ প্রজন্মের মাছের উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যেই এ অভিযান। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

প্রসঙ্গত, ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে গত ৪ অক্টোবর মধ্য রাত থেকে আগামী ২৫ অক্টোবর মধ্যরাত পর্যন্ত ২২ দিন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীসহ দেশের সব নদনদী ও সাগরে ইলিশসহ সকল ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা