ঝালকাঠি প্রতিবেদক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫ ১৫:২৬ পিএম
প্রবা ফটো
নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ১১ জেলেকে এক মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৩৭ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও তিনটি নৌকা জব্দ করেছে মৎস্য বিভাগ।
গত ২৪ ঘণ্টায় সুগন্ধা ও বিষখালী নদীর ঝালকাঠি সদর, রাজাপুর ও নলছিটি উপজেলার ৮৫ কিলোমিটার এলাকার বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হয়।
জলা মৎস কর্মকর্তা জানান, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ সম্পদ সংরক্ষণে সুগন্ধা ও বিষখালী নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করে ১১ জেলেকে আটকের পরে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া ৩৭ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। ইলিশ সম্পদ সংরক্ষায় জেলা প্রশাসন ও মৎস বিভাগের এ অভিযান ২৫ অক্টোবর পর্যন্ত অব্যাহত থাকবে।