× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টাইফয়েড টিকা নিবন্ধনে সারাদেশে শীর্ষে চৌদ্দগ্রাম

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিবেদক

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫ ১৫:১৬ পিএম

টাইফয়েড টিকা নিবন্ধনে সারাদেশে শীর্ষে চৌদ্দগ্রাম

দেশে চলমান টাইফয়েড টিকা নিবন্ধনে শীর্ষে রয়েছে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা। ডিজিটাল নিবন্ধন কার্যক্রম শুরু হওয়ার পর থেকে এখন (৭ অক্টোবর) পর্যন্ত ১ লাখ ২৮ হাজারেরও বেশি শিশুর নিবন্ধন হয়েছে এই উপজেলায়। সারাদেশে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রায় পাঁচ কোটি শিশুকে এই কর্মসূচির আওতায় বিনামূল্যে এক ডোজ ইনজেকটেবল টাইফয়েড টিকা দেওয়া হবে।

মঙ্গলবার (৭ অক্টোবর) চৌদ্দগ্রামে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সমন্বয় সভায় তথ্যটি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রশিদ আহমেদ চৌধুরী।

তিনি বলেন, নিবন্ধন করা যাবে টিকাদান কার্যক্রম চলার শেষদিন পর্যন্ত। আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা, মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সার্বিক সহযোগিতায় আমরা উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে বারবার তাগাদা দিয়েছি শিক্ষার্থীদের নিবন্ধিত করার জন্য। স্বাস্থ্য সহকারী, পরিদর্শকরা নিবন্ধনে সবাইকে উদ্ভুদ্ধ করেছেন।

তিনি আরও বলেন, আগামী ১২ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ও ১লা নভেম্বর থেকে ১৩ই নভেম্বর পর্যন্ত কমিউনিটিতে টিকা দেয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা