× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’গ্রামের সংঘর্ষে আহত ১৫

গোপালগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫ ১৪:৪৯ পিএম

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’গ্রামের সংঘর্ষে আহত ১৫

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের ৮ জনকে গোপালগঞ্জ আড়াইশ’ বেড জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৭ জন টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গ্রাম্য চিকিৎসকের কাছে থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

সোমবার (০৬ অক্টোবর) বিকালে টুঙ্গিপাড়া  উপজেলার পাটগাতী ইউনিয়নের গওহরডাঙ্গা গ্রামের নলবাগান নামক স্থানে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, সোমবার বিকালে গওহরডাঙ্গা গ্রামের একটি  গাছ থেকে ডাব পাড়তে যায় শ্রীরামকান্দি গ্রামের মশিউর উস্তার ছেলে রোহান উস্তা (২০) ও গওহরডাঙ্গা গ্রামের আকবর আলী খানের ছেলে সুমন খান (১৮)। তখন গাছ থেকে ডাব কে পাড়বে তাই নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়।  একপর্যায়ে তারা হাতাহাতিতে জড়িয়ে পড়ে দু’জনে । এ খবর দুই গ্রামে পৌঁছালে  গ্রামের লোকজন ঢাল-সুরকিসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে পুলিশ অতিরিক্ত ফোর্স নিয়ে ঘটনাস্থলে ধাওয়া দিলে উভয়পক্ষের লোকজন পালিয়ে যায় । সংঘর্ষে শ্রীরামকান্দি ও গওহরডাঙ্গা গ্রামের অন্তত ১৫ জন আহত হয়। 

ওসি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর আরও বলেন,  বর্তমানে ওই এলাকার  পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে । ঘটনাস্থলসহ আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওই কর্মকর্তা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা