× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারত ভ্রমণে নতুন নিয়ম, যাত্রী কমে ২০ শতাংশে

বেনাপোল প্রতিবেদক

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫ ১১:২০ এএম

ভারত ভ্রমণে নতুন নিয়ম, যাত্রী কমে ২০ শতাংশে

বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতগামী যাত্রীদের যাতায়াত কমে নেমেছে ২০ শতাংশে। ভিসা জটিলতা ও নতুন নিয়মের কারণে যাত্রী কমছে বলে জানান সংশ্লিষ্টরা। পাসপোর্টধারী যাত্রীদের ভারত ভ্রমণের আগে অনলাইনে আগমন ফরম পূরণ বাধ্যতামূলক করেছে ভারতীয় দূতাবাস। গত ১ অক্টোবর থেকে আগমন ফরম পূরণ কার্যকর হওয়ায় নতুন নিয়মকে ভোগান্তি ও হয়রানি বলে অভিযোগ করেছেন যাত্রীরা।

পাসপোর্ট যাত্রীরা জানান, ভ্রমণের ৭২ ঘণ্টা আগে ‘ইন্ডিয়ান ভিসা অনলাইন অ্যারাইভেল’ ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্য পূরণ করে ফরমের প্রিন্ট কপি সঙ্গে নিতে হচ্ছে। কিন্তু সার্ভার সচল না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তাদের। এর আগে ভারতগামী যাত্রীদের ইমিগ্রেশনে গিয়ে হাতে লিখেই আগমন ফরম পূরণ করতে হতো।

গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক অস্থিরতার কারণ দেখিয়ে ভারত সরকার ট্যুরিস্ট, বিজনেস ও স্টুডেন্ট ভিসা বন্ধ করে দেয়। মেডিকেল ভিসা চালু থাকলেও নানা শর্ত যুক্ত হওয়ায় ভিসা পাওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। এছাড়া ভিসা ফি ও ভ্রমণ ফি বেড়ে দ্বিগুণ হয়েছে।

ভুক্তভোগী পাসপোর্টধারী সুনিতা পাল বলেন, চিকিৎসার জন্য ভারতে নিতে গিয়ে নতুন ফরম পূরণে ১০০ টাকা খরচ করতে হয়েছে। সার্ভার সমস্যার কারণে এক ঘণ্টা অপেক্ষা করে ভোগান্তি পোহাতে হয়েছে।

আরেক এক যাত্রী উজ্জল কুমার অভিযোগ করে বলেন, ‘ভিসা পেতে আমার প্রায় ১৮ হাজার টাকা খরচ হয়েছে। ভোগান্তির শেষ নেই। হয় ভিসা সহজ করুক, না হয় বন্ধ করে দিক। একের পর এক শর্তে ভ্রমণ ও ভিসা প্রাপ্তি দিন দিন কঠিন হয়ে পড়ছে।’

বেনাপোল বন্দরের ডিরেক্টর শামীম হোসেন বলেন, ভিসা কমে আসায় পাসপোর্টধারী চলাচলও কমে এসেছে। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত তিনদিনে তিন হাজার ৭৮১ জন পাসপোর্টযাত্রী যাতায়াত করেছেন। একের পর এক শর্তে ভারতগামী যাত্রীদের যাতায়াত কমে এখন ২০ শতাংশে নেমে এসেছে। স্বাভাবিক সময়ে প্রতিদিন ৮ -১০ হাজার যাত্রী যাতায়াত করলেও বর্তমানে তা নেমে এসেছে এক হাজারের নিচে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা