× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শহীদ ফায়ারফাইটার নুরুল হুদার ঘরে পুত্রসন্তানের জন্ম

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিবেদক

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫ ২২:৫৯ পিএম

শহীদ ফায়ারফাইটার নুরুল হুদার ঘরে পুত্রসন্তানের জন্ম

‎টঙ্গীর কেমিক্যাল গোডাউনের ভয়াবহ অগ্নিকাণ্ডে জীবন উৎসর্গ করা ফায়ারফাইটার মো. নুরুল হুদার পরিবারে এক পুত্রসন্তান জন্ম নিয়েছে। সোমবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে জন্ম নেয় এই সন্তান। ফায়ারফাইটারের মৃত্যুর ১২ দিন পর এ সন্তানের জন্ম হলো। 

সন্তান পৃথিবীর আলো দেখলেও দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করা বাবাকে কখনোই দেখা হবে না নবাগত শিশুর। 

উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর বেলা ৩টা ৪৫ মিনিটে টঙ্গীর সাহারা মার্কেট এলাকায় একটি কেমিক্যাল গোডাউনে আগুন নেভানোর কাজে নিয়োজিত হয়ে গুরুতর দগ্ধ হন নুরুল হুদা। পরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। দীর্ঘ লড়াইয়ের পর ২৪ সেপ্টেম্বর বেলা ২টা ৪০ মিনিটে সেখানেই মৃত্যুবরণ করেন এই অগ্নিযোদ্ধা। এ ঘটনায় ফায়ারফাইটার শামীম আহমেদ ও ওয়্যারহাউস ইন্সপেক্টর খন্দকার জান্নাতুল নাঈমও মৃত্যুবরণ করেন।

নুরুল হুদার জন্ম ১৯৮৭ সালের ২১ জুলাই ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার ধামাইল গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। তিনি ২০০৭ সালের ২৯ মার্চ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে যোগ দেন ফায়ারফাইটার হিসেবে। সদ্যোজাত পুত্রসন্তান ছাড়াও নুরুল হুদার ১০ বছরের একটি কন্যা ও তিন বছরের একটি পুত্রসন্তান রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা