× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুমিরের আক্রমণে আহত জেলেকে নগদ অর্থ প্রদান

বাগেরহাট প্রতিবেদক

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫ ১৯:২২ পিএম

কুমিরের আক্রমণে আহত জেলেকে নগদ অর্থ প্রদান

সুন্দরবনে কুমিরের আক্রমণে আহত জেলে সাইফুল জমাদ্দারকে নগদ অর্থ প্রদান করা হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) সুন্দরবন পূর্ব বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী আহত সাইফুলের হাতে এক লাখ টাকার চেক প্রদান করেন। এ সময় সহকারী বন সংরক্ষক রানা দেব উপস্থিত ছিলেন।  

সহায়তাপ্রাপ্ত সাইফুল জমাদ্দার মোংলা উপজেলার জয়মনি গ্রামের গোলাম মোস্তফার ছেলে। 

গত বছরের ৭ অক্টোবর স্থানীয় পশুর নদীতে কাঁকড়া ধরার সময় কুমিরের আক্রমণে গুরুতর আহত হন তিনি। পরে অন্য জেলেরা তাকে উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্সে প্রাথমিক চিকিৎসা ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যান। দীর্ঘ চিকিৎসার পরে সাইফুল সুস্থ হয়ে বাড়ি ফেরেন।

পূর্ব সুন্দরবন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী  জানান, বন্যপ্রাণী দ্বারা আক্রান্ত ব্যক্তির ক্ষতিপূরণ বিধিমালা-২০২১ অনুসারে ক্ষতিপূরণ হিসেবে সাইফুলকে এক লাখ টাকা প্রদান করা হয়েছে। যারা মূলত বনবিভাগের কাছ থেকে অনুমতি নিয়ে বনে যায়, তারা বন্যপ্রাণী দ্বারা আহত হলে ক্ষতিপূরণ দেওয়ার সুযোগ রয়েছে। তবে কেউ যদি অবৈধভাবে বনে প্রবেশ করে ক্ষতিগ্রস্ত হয় তাদের ক্ষতিপূরণ দেওয়ার সুযোগ নেই।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা